
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ৪টার পর থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাঁচ কিলোমিটারের অধিক এলাকার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা গেছে। তীব্র শীত আর ঘণ্টার পর ঘণ্টা নদী পার না হতে পেরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করলে পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এজে




