
জমিজমা নিয়ে বিরোধের জেরে যশোর শহরের মোল্লাপাড়ায় আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই সালাউদ্দিন বাবু জানায়, একই এলাকার আকরাম-আল-হোসেনদের সঙ্গে আব্দুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে চিহ্নিত সন্ত্রাসী কুদ্দুস ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন আব্দুর রহমানের হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
এজে




