
নড়াইলে তাপমাত্রা সামান্য বাড়লেও প্রচণ্ড কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা ও শীতের তীব্রতায় সকাল বেলায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা-বাড়ি থেকে বের হচ্ছে না। যানবাহন চলাচলেও হচ্ছে বিঘ্ন।
জেলার বিভিন্ন সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। দুর্ঘটনা এড়াতে কম গতিতে যানবাহন চালানোর চেষ্টা করছেন চালকরা। অভ্যন্তরীণ সড়কগুলিতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
কুয়াশার পাশাপাশি জেঁকে বসেছে প্রচণ্ড শীত। কুয়াশার কারণে সূর্যের আলোর দেখাই মিলছে না। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। তবে শ্রমজীবী ও দিন মজুরদের পেটের দায়ে যথারীতি কাজে বের হতে হচ্ছে।
জেবি/পি




