
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে হাতিয়া প্রেসক্লাব।
শুক্রবার সকালে হাতিয়া প্রেসক্লাব চত্বরে হাজি শাহাজাহান সুপার মার্কেটে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় অর্ধশতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শামীমুজ্জামান শামীম।
গেল কয়েক দিন তীব্র শীতে হাতিয়ায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সারা দিন সূর্যের দেখা মিলছে না। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে।
জেবি




