
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রার্থীর সমর্থকদের পৃথক সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে হোসেন্দি বাজার এলাকার ভবানীপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন উর রশিদ বিষয়টি নিশ্চত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মমিন আলী সমর্থকদের নিয়ে ইউনিয়নের হোসেনন্দি বাজার এলাকায় মিছিল নিয়ে প্রতিপক্ষ নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের সামনে আসলে নৌকা প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে। নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের সামনে আসলে নৌকা প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপরপরই ভবানীপুর এলাকায় দুই পক্ষের সমর্থকদের সঙ্গে আরেকটি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধ হয় বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর হক মজনু মারা গেলে এ উপ-নির্বাচন হতে যাচ্ছে। এ পদে মনিরুল হক মিঠু প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী মমিন আলী প্রতীক আনারস, হাজী মো. আক্তার হোসেন প্রতীক মোটরসাইকেল, কামাল সরকার ঘোড়া ও রাসেল মোল্লা চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ১০ টি কেন্দ্র ও ভোটার সংখ্যা ১৭ হাজার ৫০০।
জেবি




