
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি লাইনচ্যুত বগি সরানো হয়েছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে স্টেশনের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসএস




