
লক্ষ্মীপুরে এখন থেকে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের তথ্য এসএমএস-ই পাওয়া যাবে।
আবেদনকারীদের সুবিধার্থে লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মিট দ্য প্রেসে তথ্যটি জানান, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
এ সময় জানানো হয়, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেকেই আবেদন করেন। দ্রুত সময়ে তা সম্পন্ন হলেও আবেদনকারী তা জানতে পারেন না। এতে অনেকেই মনে করেন তার পুলিশ ক্লিয়ারেন্স কিংবা ভেরিফিকেশন করতে বিলম্ব হয়েছে।
তাই এখন থেকে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে বিশেষ শাখা থেকে আবেদনকারীকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের এসএমএস সিস্টেম চালু করা হয়েছে বলে জানা গেছে।
জেবি




