ভালোবাসা দিবসে তিন বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ

খুলনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ , ০২:২৬ পিএম


ধর্ষণ ছাত্রী রাতভর
প্রতীকী ছবি

ভালোবাসা দিবসে খুলনার দিঘলিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ভালোবাসা দিবসে সারাদিন ঘুরে বেড়ানোর পর তিন বন্ধু মিলে রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গেলো শুক্রবার উপজেলার চন্দনীমহল এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও ধর্ষণের দৃশ্য ভিডিওধারণকারীকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একইসঙ্গে ধর্ষণের ভিডিও গায়েব করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। নির্যাতনের শিকার মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

একাধিক সূত্র জানায়, গেলো ১৪ ফেব্রুয়ারি দৌলতপুরে ফুপুর বাড়ি থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নিয়ে ঘুরতে বের হয় চন্দনীমহল এলাকার শাহিন (২৬) ও তার বন্ধু কাজল ও তাজুল মল্লিক। রাতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর শাহিন ও তার বন্ধুরা চন্দরীমহল এলাকায় জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে মেয়েটিকে রাতভর ধর্ষণ করে।

শনিবার তাকে কাঁটাবন এলাকায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। রাতভর ধর্ষণের সেই ভিডিও ধারণ করে শরিফুল। সেই ভিডিও দিয়ে মেয়েটিকে সে ফাঁদে ফেলার চেষ্টা করে। এ বিষয়ে গতকাল সোমবার বিকেলে মামলা হয়েছে। মামলায় শাহিন, কাজল ও তাজুলের নাম থাকলেও রহস্যজনকভাবে শরিফুলের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, তিনজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শাহিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শরিফুলের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরে বলেন, তদন্তে দেখা যাবে কে কে জড়িত রয়েছে।

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission