
টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যার দায়ে আশরাফুল ইসলামকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুস সামাদ আশরাফুলকে আসামি করে একটি হত্যা দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত এবং শুনানির পরে আজ আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
এজে




