
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গোলাম মওলা কাজী (২৮) নামে এক যুবককে দুই হাতের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই এবং সহযোগীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ঘোষেরচর উত্তরপাড়া লেক পাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঘোষেরচর উত্তরপাড়া কলাবাগান এলাকার মৃত আব্দুল মান্নান কাজীর ছেলে।
.jpg)
নিহতের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছবি: আরটিভি অনলাইন
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মওলা কাজীর সঙ্গে তারই খালাতো ভাই সাদেক খা ও আলামিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুর ১টার দিকে মওলা কাজীকে তার বাড়ি থেকে লেক পাড়ে ডেকে নিয়ে যায় সাদেক ও আলামিন। এরপর সেখানে তারা ও তাদের কয়েকজন সহযোগী মিলে মওলা কাজীকে দু’হাতের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, দু’পক্ষের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজে




