
টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে থানা চত্বরে ওসি মো. হাসান আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনিসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পুলিশের অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃতীয় লিঙ্গের এসব মানুষ। এছাড়াও বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের না হওয়ারও প্রতিশ্রুতি দেন তারা।
এজে




