সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রোববার, ১২ এপ্রিল ২০২০ , ০৭:২১ পিএম


সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৭
কলেজছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণের হোতা ইব্রাহিম হোসেন তানভীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের অভিনয় করে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের অভিযোগে পুলিশ ইব্রাহিম হোসেন তানভীরসহ ৭ কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেল ও রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই অভিযুক্ত ইব্রাহিমের বন্ধু। 

গ্রেপ্তাররা হলেন- উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র বন্ধন, ছাত্রী পূর্ণতা, মিম ও  রিফাত এবং ঢাকা কলেজের ছাত্র তুষার ও টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র সুমন। তাদের মধ্যে বন্ধন ও পূর্ণতা পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা বাকিরা উল্লাপাড়ার। 

অভিযুক্ত তানভীর উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার কামরুজ্জামান স্বপনের ছেলে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন আকন্দ জানান, দু’মাস আগে তানভীর পাশাপাশি অবস্থানের সুবাদে রাজশাহী সিটি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে বেশ কয়েক দফা ধর্ষণ করে। এ সময় কয়েকজন বন্ধু ও বান্ধবী ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। এসব ভিডিওচিত্র সম্প্রতি বন্ধুরা বিভিন্ন জনের মোবাইলে প্রচার করে। 

এ অবস্থায় গত ১০ এপ্রিল নির্যাতিতার বাবা বাদী হয়ে তানভীর ও তার ৬ বন্ধুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে রোববার জেল হাজতে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission