কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৯ মে ২০২০ , ০৫:৩৬ পিএম


arrested person
ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে আটক হওয়া ব্যক্তিরা

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক কলেজ ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

এদিকে ধর্ষণের শিকার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

জানা যায়, ওই কলেজ ছাত্রীর পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার রিমন হাওলাদারের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত মঙ্গলবার (২৬ মে) রিমন ও তার বন্ধু রায়হান দু’জনে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে নাজিরপুরে যায়।

বিজ্ঞাপন

পরে তারা মোটরসাইকেল যোগে ওই ছাত্রীসহ কলাপাড়ায় যাচ্ছিল। এ সময় তারা কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মাঝেরপুল এলাকায় পৌঁছালে স্থানীয় রিপন জমাদ্দার, আফজাল ও রাকিবসহ আরও কয়েকজন তাদের আটক করে। 

এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় এবং ওই ছাত্রীকে পার্শ্ববর্তী ফারুক জমাদ্দারের বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা আটক তিনজনকে স্থানীয় প্রভাবশালী হোসনেয়ারার ঘরে আলাদা আলাদা কক্ষে আটকে রেখে অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা করে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে ভয়ভীতি দেখায়। 

বিজ্ঞাপন

পরে রিপনের অভিভাবক মুক্তিপণের ৩০ হাজার টাকা লেনদেনের সময় স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ প্রথমে রিপন জমাদ্দারকে আটক করে। পরে আরও ৫ জনকে আটক করে তারা।

এ ব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ‘খবর পেয়ে আমরা কলেজ ছাত্রী ও তার প্রেমিক তানভীর এবং বন্ধু রায়হানকে উদ্ধার করি। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। আর এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission