
করোনা সংক্রমণ রোধে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানায় পাবনা সাঁথিয়ায় তিনটি দোকানে ও পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান, সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন বাজারে সঠিক সময়ে দোকান বন্ধ না করায় তিনটি দোকান ও মাস্ক ব্যাবহার না করায় পাঁচ জন পথচারীকে জরিমানা করা হয়।
সরকারি আদেশ অমান্য করনের জন্য দণ্ডবিধি-১৮৮ অনুসারে তাদের এ সাজা দেয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম জামাল আহম্মেদ। তিনি আরও জানান, এমন অভিযান চলমান থাকবে।
জেবি




