
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিজ ঘরে ধর্ষণ করেছে চা বাগানের তিন যুবক। তাদের নির্যাতনে অসুস্থ হয়ে বর্তমানে ওই ছাত্রী হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত ১৬ জুন দুপুরে ধর্ষণের শিকার ওই সাঁওতাল স্কুলছাত্রী দারাগাঁও চা বাগানে পাকা লাইন বস্তিতে ঘরে একা ছিলেন। এই সুযোগে দারাগাঁও চা বাগানের দীপেশ বোনার্জী, দিপাল তন্তবায়, বলু গোয়ালা নামে তিন যুবক তার ঘরে ডুকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। এ দৃশ্য আকাশ গোয়ালা নামে এক কিশোর দেখে ফেলায় তাকেও তিন ধর্ষক পিটিয়েছে।
পরে এ ঘটনা বাগানে জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ধর্ষণের শিকার কিশোরীকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমূল হোসেন বলেন, ঘটনাটি আমাকে অনেকেই ফোনে জানিয়েছেন। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা ঘটনাটির ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু করেছি।
এজে




