ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চাকরির সাক্ষাৎকারে ৫শ’ টাকার টোপ গিললেই পকেটের সব ফাঁকা!

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০৬:৫০ পিএম
গ্রেপ্তারকৃত সালমা আক্তার মুন্নি

অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দেওয়া হতো। ওই বিজ্ঞাপন দেখে আগ্রহী কেউ যোগাযোগ করলে তাকে সাক্ষাৎ করতে বলা হতো। সাক্ষাতে ফর্ম পূরণের নামে ৫০০ টাকার টোপ গিলানো হতো। আর সেটি গিললেই কিছুদিন পর কথিত চাকরিতে যোগদানপত্র দেওয়ার নামে আরও ৫ থেকে ৬ হাজার টাকা আদায় করা হতো চাকরিপ্রার্থীর কাছ থেকে। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

দীর্ঘদিন ধরে তারা এই প্রতারণা চালিয়ে আসলেও কাউকে কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি চক্রটি। রাজধানীর নিকুঞ্জ এলাকার একটি বাসায় তথাকথিত ‘এনএইচ সিকিউরিটি সার্ভিস লিমিটেডের’ অফিস থেকে চক্রের অন্যতম সদস্য মোসা. সালমা আক্তার মুন্নিকে (২১) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

এ সময় তার কাছ থেকে একটি সিপিইউ, দুটি মোবাইল ফোন, ভুয়া নিয়োগপত্র, ২০টি ভিজিটিং কার্ড এবং আট পাতা চাকরির বিজ্ঞাপনের স্ক্রিনশর্ট উদ্ধার করা হয়। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত সালমা একটি সংঘবদ্ধ এমএলএম প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারক চক্রটি ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এনএএইচ সিকিউরিটিজ নামে কথিত ওই কোম্পানিটি তাদের অফিস থেকে চাকরিপ্রার্থীদের ফোন দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতে বলা হয়।

চাকরি প্রার্থীরা ইন্টারভিউর জন্য অফিসে আসার পর তাদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ৫০০ টাকা নেওয়া হয়। পরে চাকরিতে যোগদানের আগে পদ অনুসারে ৫ থেকে ৬ হাজার টাকা জামানত বাবদ আদায় করা হতো। পরবর্তীতে কেউ ওই কোম্পানিতে যোগদান করলে তাদের নিয়োগপত্রে উল্লেখ করা হতো প্রতি মাসে অন্তত ১০ জন নতুন চাকরি প্রার্থী সংগ্রহ করতে হবে। নতুন প্রার্থী সংগ্রহের ভিত্তিতে তাদের বেতন দেওয়া হবে মর্মে আশ্বাস দেওয়ে হতো।

গ্রেপ্তারকৃত সালমা গত ৬ মাসে প্রায় ১ হাজার ২৩৯ জন চাকরিপ্রার্থীকে তাদের কোম্পানির নিয়োগ ফরম পূরণের নামে ১১ লাখ ২৬ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়। কিন্তু গত ৬ মাসে তারা কোনো সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছে মর্মে কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সালমা আক্তার মুন্নির শিক্ষাগত যোগ্যতার কোনো সঠিক প্রমাণাদি পাওয়া যায়নি। তবে, তিনি এইচএসসি পাস বলে জানিয়েছেন। হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় সূত্রে ২০২০ সালের শুরু থেকে এই প্রতিষ্ঠান খুলে প্রতারণা শুরু করেন।

হাবীবের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত সালমার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা হাবীবকে ধরার জন্য একটি অফিসে অভিযান পরিচালনা করি। কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, শিগগিরই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে সব মহলের সচেতনতা জরুরি। গণমাধ্যমে বিষয়গুলো প্রচার হলে মানুষ জানতে পারবে। এ ছাড়া আমরা আশা করি, জনসচেতনতা বাড়াতে সরকারের নির্ধারিত বিভিন্ন সংস্থা এ বিষয়ে কাজ করবে।

কেএফ/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। শুক্রবার (৩১ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৫৯১ পিস ইয়াবা, ৪ কেজি ১৩৫ গ্রাম (২৫০ পুরিয়া) গাঁজা, ১৩৮ গ্রাম (১৫৫ পুরিয়া) হেরোইন ও ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে। আরএ/টিআই
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
হাতুড়ির ভেতর মিলল ৫ কেজি স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থাকা হাতুড়ি থেকে পাঁচ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক ৩ কোটি ৪০ লাখ টাকা। ওই যাত্রী হবিগঞ্জের বাসিন্দা আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে আসেন। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে আতাউর রহমান শারজাহ থেকে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ (লাগেজ) স্ক্যানিং করা হয়। এ সময় লাগেজের ভেতরে দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর লাগেজে থাকা হ্যামার কেটে ৪৪টি স্বর্ণের বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণালংকারসহ মোট পাঁচ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার জানান, আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইন ও ফৌজদারি একটি মামলা হয়েছে। এসএস/এসকে
হাতুড়ির ভেতর মিলল ৫ কেজি স্বর্ণ
পূর্তের পাঁচ প্রকৌশলীর সম্পদের হিসাব চায় দুদক
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্তের পাঁচ প্রকৌশলী ও তাদের স্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে অঢেল সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানের কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়। যাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রধান ও নাসরিন রহমান, গণপূর্তের শেরেবাংলা নগরের সার্কেল-৩ এর উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক ও তার স্ত্রী সালেহা বেগম, গণপূর্তের শেরেবাংলা নগর অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আতাউর রহমান ও তার স্ত্রী সাদিয়া আফরিন, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও তার স্ত্রী কল্পনা আক্তার এবং নগর গণপূর্ত বিভাগ উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. হুমায়ুন কবির। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এফএ
পূর্তের পাঁচ প্রকৌশলীর সম্পদের হিসাব চায় দুদক
ছাত্রীকে যৌন হয়রানি : হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেপ্তার
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বুধবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। আ ন ম ইমরান খান বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। ভুক্তভোগীর মামলার কারণে ওই চিকিৎসককে র‌্যাব গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষবর্ষের এক শিক্ষার্থী। জিডিতে শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে শিক্ষার্থী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দেন শিক্ষক। গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পি/এসকে  
ছাত্রীকে যৌন হয়রানি : হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেপ্তার
শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক
প্রায় ৫ কেজি ওজনের ৪৪টি স্বর্ণের বারসহ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতাউর রহমান নামের ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির। তিনি বলেন, আতাউরের ব্যাগেজে দুটি হ্যামার পাওয়া যায়। যা কেটে ৪৪টি স্বর্ণের বার এবং তার দেহ তল্লাশি করে স্বর্ণালংকারসহ মোট ৫ দশমিক ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।   আতাউর রহমানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। এনএইচ/এসকে 
শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক
আরও পড়ুন
চোলাই মদসহ আটক ১
ধর্ষণের মামলা করলে মেরে লাশ গুমের হুমকি দেন আশিক: র‍্যাব  
লঞ্চে অগ্নিকাণ্ড : মৃত্যুর মিছিল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব (ভিডিও)
‘দলবেঁধে ধর্ষণের কয়েক দিন আগে ওই নারীর সঙ্গে আশিকের দেখা হয়’ (ভিডিও)