ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হোটেলে অভিযান : মেয়রকে আটকের পর যা বলল র‌্যাব (ভিডিও)

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০২:৫০ পিএম
হোটেলে র‌্যাবের অভিযানে আটককৃত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে দেশজুড়ে ধিক্কার পাওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে আটকের পর বিস্তারিত জানিয়েছে র‌্যাব।

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত হোটেল ডি মেরিডিয়ানের কর্মচারী আশরাফ জানান, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এই হোটেলে তার সঙ্গে আরও ৩ জন অবস্থান করছিলেন।

হোটেল ডি মেরিডিয়ানের এন্ট্রি খাতা থেকেও এই ৪ জনের তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তারা হোটেলটিতে ওঠেন বলে উল্লেখ রয়েছে।

তথ্য বলছে, বুধবার সন্ধ্যায় তারা ৪ জন ৩০৮ নম্বর রুমে ওঠেন। গেস্টের তালিকায় দেখা যায়, আখতারুজ্জামান নামে এক ব্যক্তির নামে রুমটি ভাড়া নেওয়া হয়। রুমের অন্য সদস্যরা হলেন- গোলাম মোহাম্মদ রাজু, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ও মনোয়ার হোসেন।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তারা বলেন, অভিযান চালিয়ে তাদের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতে পেরেছি তার সঙ্গে আরও কয়েকজন হোটেল রুমে অবস্থান করছিল। আমরা যেসব বিষয় খতিয়ে দেখছি।

এদিকে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর রাত থেকেই উত্তরার ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রেখেছিল র‍্যাব ও গোয়েন্দা সদস্যরা। অভিযান শেষে দুপুর ১২ টার দিকে হোটেল কক্ষ থেকে মাদকসহ গ্রেপ্তার করে শাহনেওয়াজ শাহানশাহকে নিয়ে যাওয়া হয় র‍্যাব-১ এর কার্যালয়ে।

এ সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, অভিযান পরিচালনা করে মেয়রের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া জামালপুরে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তিনি তার দাম্ভিকতার কারণে বিভিন্ন জায়গায় নিজেকে বড়ভাবে উপস্থাপন করতেন। তার বিরুদ্ধে মারধর এবং সরকারি কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগসহ ৫টি মামলা রয়েছে।

তিনি বলেন, হোটেলে এসে শাহনেওয়াজ মাদক নিচ্ছিলেন। তিনি একজন মাদকসেবী। মাদকাসক্ত হওয়ার কারণেই তিনি বিজয় দিবসের অনুষ্ঠানে নিজের দাম্ভিকতা দেখাতে শিক্ষা কর্মকর্তার গায়ে হাত তোলেন। অভিযানে তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করবে।

দাম্ভিকতা এবং ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠায় তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্ট মামলা পেয়েছি। বিজয় দিবসের অনুষ্ঠানে এসে আগে কে ফুল দেবে এ তর্কে তিনি শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দিয়েছেন।

বরখাস্ত ওই পৌর মেয়র বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কি না এমন প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এখন পর্যন্ত বিদেশ পালিয়ে যাওয়ার কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মামলা এবং বিজয় দিবসের ওই ঘটনার পর আশ্রয়ের জন্য রাজনৈতিক প্রতিষ্ঠানসহ অনেক ব্যক্তির শরণাপন্ন হয়েছিলেন কিন্তু কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি।

বরং, তাকে দল থেকে বহিষ্কার করা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আটক এড়াতে এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বিভিন্নভাবে আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তন করছিলেন এই পৌর মেয়র।

কেএফ/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। শুক্রবার (৩১ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৫৯১ পিস ইয়াবা, ৪ কেজি ১৩৫ গ্রাম (২৫০ পুরিয়া) গাঁজা, ১৩৮ গ্রাম (১৫৫ পুরিয়া) হেরোইন ও ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে। আরএ/টিআই
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২
হাতুড়ির ভেতর মিলল ৫ কেজি স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থাকা হাতুড়ি থেকে পাঁচ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক ৩ কোটি ৪০ লাখ টাকা। ওই যাত্রী হবিগঞ্জের বাসিন্দা আতাউর রহমান। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে আসেন। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে আতাউর রহমান শারজাহ থেকে একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে থাকা ব্যাগেজ (লাগেজ) স্ক্যানিং করা হয়। এ সময় লাগেজের ভেতরে দুইটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর লাগেজে থাকা হ্যামার কেটে ৪৪টি স্বর্ণের বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণালংকারসহ মোট পাঁচ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার জানান, আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইন ও ফৌজদারি একটি মামলা হয়েছে। এসএস/এসকে
হাতুড়ির ভেতর মিলল ৫ কেজি স্বর্ণ
পূর্তের পাঁচ প্রকৌশলীর সম্পদের হিসাব চায় দুদক
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্তের পাঁচ প্রকৌশলী ও তাদের স্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে অঢেল সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানের কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়। যাদের বিরুদ্ধে সম্পদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রধান ও নাসরিন রহমান, গণপূর্তের শেরেবাংলা নগরের সার্কেল-৩ এর উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক ও তার স্ত্রী সালেহা বেগম, গণপূর্তের শেরেবাংলা নগর অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আতাউর রহমান ও তার স্ত্রী সাদিয়া আফরিন, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও তার স্ত্রী কল্পনা আক্তার এবং নগর গণপূর্ত বিভাগ উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. হুমায়ুন কবির। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এফএ
পূর্তের পাঁচ প্রকৌশলীর সম্পদের হিসাব চায় দুদক
ছাত্রীকে যৌন হয়রানি : হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেপ্তার
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বুধবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। আ ন ম ইমরান খান বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। ভুক্তভোগীর মামলার কারণে ওই চিকিৎসককে র‌্যাব গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষবর্ষের এক শিক্ষার্থী। জিডিতে শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে শিক্ষার্থী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দেন শিক্ষক। গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পি/এসকে  
ছাত্রীকে যৌন হয়রানি : হলি ফ্যামিলির চিকিৎসক গ্রেপ্তার
শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক
প্রায় ৫ কেজি ওজনের ৪৪টি স্বর্ণের বারসহ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতাউর রহমান নামের ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবির। তিনি বলেন, আতাউরের ব্যাগেজে দুটি হ্যামার পাওয়া যায়। যা কেটে ৪৪টি স্বর্ণের বার এবং তার দেহ তল্লাশি করে স্বর্ণালংকারসহ মোট ৫ দশমিক ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা।   আতাউর রহমানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। এনএইচ/এসকে 
শাহজালালে ৫ কেজি স্বর্ণসহ প্রবাসী আটক
আরও পড়ুন
চোলাই মদসহ আটক ১
ধর্ষণের মামলা করলে মেরে লাশ গুমের হুমকি দেন আশিক: র‍্যাব  
লঞ্চে অগ্নিকাণ্ড : মৃত্যুর মিছিল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‌্যাব (ভিডিও)
‘দলবেঁধে ধর্ষণের কয়েক দিন আগে ওই নারীর সঙ্গে আশিকের দেখা হয়’ (ভিডিও)