
রাজধানীর আজিমপুরে নিউ পল্টন লাইন এলাকার একটি বাসায় মঙ্গলবার রাতে বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে শাহীন ইসলাম (২৫) নামের মাদকাসক্ত এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় শাহীনের ভাই সাইফুল ইসলাম শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র থেকে জানা যায়, আজিমপুরের ৪১ নিউ পল্টন লাইনের ১১তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটটি শাহীনের বাবা নুর ইসলামের। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নেশার টাকার জন্য ওই ফ্ল্যাটে গিয়ে বাবা-ভাইয়ের উপর চড়াও হয় শাহীন। ঝগড়াঝাটির এক পর্যায়ে তারা বাসার নিচে নেমে আসেন। সেখানেও বাবা-ভাইয়ের সঙ্গে শাহীনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহীন।
পরে ছোট ভাই সাইফুল ইসলাম শুভ তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ভেজাল ধরিয়ে দিলে মিলছে টাকা
--------------------------------------------------------
শাহীনের এক প্রতিবেশী নাম প্রকাশ না করা শর্তে জানান, শাহীনের বাবা নুর ইসলাম গাউছিয়া মার্কেটের ফুটপাতে জুতার ব্যবসা করেন। তার দুই ছেলে এক মেয়ের মধ্যে শাহীন বড়। সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিল। নেশার টাকা না পেলেই সে পরিবারের লোকজনের উপর চড়াও হতো।
শাহীনকে নেশা ছাড়াতে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত দুই মাস আগেও তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এক সপ্তাহ আগে সে আর মাদক সেবন করবে না বলে তাকে সেখান থেকে নিয়ে আসা হয়।
কিন্তু এসেই সে আবার মাদকের পিছনে ছোটে। নেশার টাকার জন্য তার স্ত্রী আছমা আক্তারের উপর অত্যাচার শুরু করে। তার অত্যাচার সইতে না পেরে গেলো তিনদিন আগে স্ত্রী আছমা ছেলে আয়াত ও মেয়ে সাফাকে নিয়ে বাপের বাড়ি চলে যান।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কুমার পাল বলেন, শাহীন মাদকাসক্ত ছিলেন। হত্যার অভিযোগে তার ভাই সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এখন শাহীনের বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
পি




