চিকিৎসক প্রেমিকাকে হত্যা করেন প্রেমিক রেজাউল, অতঃপর...

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৫:৫১ পিএম


চিকিৎসক প্রেমিকাকে হত্যা করেন প্রেমিক রেজাউল, অতঃপর...
ছবি: সংগৃহীত

রাজধানীর এক আবাসিক হোটেলে ভালোবাসার আড়ালে ঘটে যাওয়া নির্মমতার অবসান হলো আদালতের রায়ে। চিকিৎসক প্রেমিকা জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় দেন এবং একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার রায় ঘোষণা হলেও, নিয়তির পরিহাসের মতো আসামি রেজাউল করিম রেজা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুন

মামলার বিবরণ থেকে জানা যায়, রেজাউল করিম রেজা নিহত জান্নাতুল নাঈমকে নিয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে উঠেছিলেন। এরপর সুযোগ বুঝে এক গভীর রাতে তিনি জান্নাতুলকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে গা ঢাকা দেন।

২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টায় পুলিশ জান্নাতুলের নিথর দেহ উদ্ধার করে। এই হৃদয়বিদারক ঘটনায় জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন। ২০২৩ সালের ১২ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission