ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৪ পিএম

রিটেইল পেশাদারদের মাঝে জ্ঞান ও দক্ষতা নিয়ে আলোচনার লক্ষ্যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস-২০২০। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২৫-২৬ সেপ্টেম্বর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পরিবেশনায় এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দক্ষতার উন্নয়নে দিকনির্দেশনা, সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট খাতের যথাযথ বিশ্লেষণের মাধ্যমে এ বছর বাংলাদেশ রিটেইল কংগ্রেসের থিম ছিল ‘ইম্ব্রেসিং দি নিউ রিটেইল এক্সপেরিয়েন্স’। অনুষ্ঠানের শুরু হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে। দেশ ও দেশের বাইরের কর্পোরেট ব্যক্তিত্বদের বর্তমান রিটেইল ব্যবসা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একত্রিত করা হয়েছিল।

অনুষ্ঠানে ৩টি কীনোট আলোচনা, ৪টি প্যানেল আলোচনা, ২টি ইনসাইট সেশন এবং ৩টি কেস স্টাডি সেশন ছিল। প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা (বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ)-এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে রিটেইল বিশেষজ্ঞ এবং কর্পোরেট ব্যক্তিত্ব একত্রিত হয়ে কীনোট উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন।

তারা হলেন-ড্যানিয়েল হজেস, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং প্রতিষ্ঠাতা, ওয়ার্ল্ড রিটেইল ফোরাম; অধ্যাপক শামস রহমান, অধ্যাপক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আরএমআইটি বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন; মাহবুব হোসেন, কমার্শিয়াল লিড, আরএমএস বিডি এবং প্রোডাক্ট লিডার (শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ), দি নেলসেন কোম্পানি; অরিজিৎ চক্রবর্তী, পার্টনার, পিডাব্লুসি; দামোদার মল, চিফ এক্সিকিউটিভ অফিসার, রিলায়েন্স ফ্রেশ অ্যান্ড রিলায়েন্স স্মার্ট সাবসিডিয়ারিজ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

অনুষ্ঠানের প্যানেল আলোচনার মধ্যে আলোচকরা ছিলেন-মোহাম্মদ আবদুল মোমেন, পরিচালক, প্রাইড গ্রুপ; রাজন পিল্লাই, সিইও, অ্যাপেক্স ফুটওয়্যার লি.; মুর্তজা জামান, সিইও, ইউনিমার্ট লিমিটেড; ইয়েমিন শরীফ চৌধুরী, ডিরেক্টর অপারেশনস, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড; সাব্বির হাসান নাসির, নির্বাহী পরিচালক, এসিআই লজিস্টিকস লিমিটেড, স্বপ্ন; সৌরভ ইসলাম, প্রতিষ্ঠাতা, ইউনিফক্স ডিজিটাল; সায়েদা উম্মে সালমা (ঝুমুর), মিডিয়া ডিরেক্টর, টপ অফ মাইন্ড, চিফ স্ট্র্যাটেজিক অফিসার, মেলোনেডস; সুম্বল মোমেন, পরিচালক, প্রাইড গ্রুপ; তালাত রহিম, হেড অব মার্কেটিং, ডাবর বাংলাদেশ; প্রাফুল্লা মিশ্রা, হেড অব মার্কেটিং ও কমিউনিকেশন, লা-রিভ; রেজওয়ান হাবিব, হেড অব মার্কেটিং, ডিবিএল গ্রুপ; আশিকুল আলম খান, ফাউন্ডার ও সিইও, প্রিয়শপ ডটকম; আদনান ইমতিয়াজ হালিম, সিইও, সেবা এক্স ওয়াই জেড; রেজওয়ানুল হক জামি, ই-কমার্সের প্রধান, এটুআই; রাজিব জাহান ফেরদৌস, ইকমার্স বিজনেসের প্রধান ও সিনিয়র ম্যানেজার, বাটা ফুটওয়্যার লিমিটেড; এ কে এম ফাহিম মাশরুর, প্রতিষ্ঠাতা, বিডিজবস ডটকম; প্রথম আলো ডিজিটাল বিজনেসের প্রধান এবিএম জাবেদ সুলতান পিয়াস; নাজমুল করিম চৌধুরী, ইভিপি, ব্র্যান্ড ও যোগাযোগের প্রধান, প্রাইম ব্যাংক লিমিটেড; শেখ আমিনুর রহমান, নগদ, চিফ সেলস অফিসার; শারমিন রহমান, হেড অব ফ্ল্যাগশিপ, গ্রামীণফোন লিমিটেড; ফারহান রশিদ, কান্ট্রি হেড, এইচএমডি গ্লোবাল, নোকিয়া; মোহাম্মদ মিসবাহ উদ্দিন, চিফ মার্কেটিং অফিসার, ফেয়ার গ্রুপ বিডি; রাহেল আহমেদ, এমডি ও সিইও, প্রাইম ব্যাংক লিমিটেড; মোহাম্মদ রাশেদ, সার্টিফাইড ডিজিটাল ফিনান্স, প্র্যাকটিশনার (সিডিএফপি) এবং কনভেনর, ডিজিটাল ফিনান্স, ফোরাম বাংলাদেশ; মিজানুর রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার, বিকাশ লিমিটেড; সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড এবং আফিফ জামান, সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা, শপআপ।


এসজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিও’র জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার
নতুন বছরের নতুন নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির শেয়ার পেতে আর লটারির দরকার হবে না। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার। তবে সেক্ষেত্রে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে।  আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, আইপিওতে বিদ্যমান লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে আইপিও আবেদনের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক পরিমাণ অর্থ জমা দিতে হবে। ধরা যাক, একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানির আইপিও শেয়ারের জন্য আবেদন করবেন। প্রথমত, ওই বিনিয়োগকারীর শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে অর্থাৎ সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। দ্বিতীয়ত, আইপিও আবেদনের জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক ২০, ৩০, ৪০ হাজার টাকা করে চাঁদা জমা দিতে হবে। যেহেতু লটারি পদ্ধতি উঠে যাচ্ছে সেহেতু সব আবেদনকারী তার আবেদনের ভিত্তিতে শেয়ার বরাদ্দ পাবেন। এমকে
আইপিও’র জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দুই দিন দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন বন্ধ থাকবে। এ তিনদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কোন লেনদেন হবে না। বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস। তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে এবং ২০২১ সালের ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটির কারণে এ তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ৩১ ডিসেম্বর চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনও ধরনের লেনদেন হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।  জিএম
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
আজ রিটার্ন জমার শেষ দিন
রিটার্ন জমা দেয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার।  তবে আজ ব্যাংক বন্ধ। ফলে পে অর্ডার বা কর পরিশোধের কোনো কাজ করা যাবে না। অবশ্য গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকায় করদাতারা যেন বুধবারই আয়করসংক্রান্ত কার্যক্রম সেরে ফেলেন।  করোনার জন্য এবার বিশেষ বিবেচনায় এক মাস সময় বাড়ানো হয়েছে। সেই সময়ও শেষ হচ্ছে আজ। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক।   এবার অনলাইনে রিটার্ন জমার সুযোগ না থাকায় সবাইকে কর কার্যালয়ে নিজে গিয়ে বা কর আইনজীবীর মাধ্যমে রিটার্ন জমা দিতে হয়ে। অনলাইনে কর দেয়ার সুযোগ পাচ্ছেন শুধু কর অঞ্চল-৬–এর করদাতারা। এসএস
আজ রিটার্ন জমার শেষ দিন
‘স্বপ্ন’ এখন লালবাগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো ঢাকার লালবাগে। এটি ৫০ লালবাগ রোডে (লালবাগ কেল্লার প্রবেশ গেটের বিপরীতে) অবস্থিত। ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় নতুন এ আউটলেটের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ী শামিমা হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানসহ অনেকে। ‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লালবাগের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। এ ছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি নম্বর ০১৬৩০-৫১৩৮১৭। এম
‘স্বপ্ন’ এখন লালবাগে
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে
করোনাভাইরাস মহামারীতেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছেই। এখন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বর মাসের ২৯ দিনে ১শ’ ৯১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এর ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৩০০ কোটি ডলার বা ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। করোনার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম ক‌রে‌ছে, যা আমা‌দের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক। নতুন এক‌টি বছরের শুরু‌তে অবশ্যই জাতির জন্য এটি সুখকর ঘটনা। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ।’ বিষয়টিকে সরকারের ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে এ অর্জনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের শেষ লগ্নে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এ রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের রেকর্ডে উন্নীত হয়েছিল। এফএ
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে
আরও পড়ুন
২০২১ সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে গেলো
নোয়াখালীতে কলেজ শিক্ষকের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ছাত্রলীগ নেতার
আহ্বায়ক রেজার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মালয়েশিয়া আ\'লীগের সংবাদ সম্মেলন
বরিশালে মন্দির রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন