ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্য সেবায় \'দুয়ারে ডাক্তার\'

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পিএম
স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রজেক্ট \'দুয়ারে ডাক্তার\'র বৈঠক

দেশের জনপ্রিয় টেলিহেলথ কোম্পানি বেস্ট এইডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রজেক্ট 'দুয়ারে ডাক্তার'।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়াল প্লাটফার্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রজেক্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ২৪ ঘণ্টায় যেকোনো সময় 'বেস্ট এইডের' কল সেন্টারে অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে টেলিমেডিসিনের সাহায্যে দেশ সেরা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এমনকি ই প্রেসক্রিপশন গ্রহণ করতে পারবেন মোবাইল ও মেইলের মাধ্যমে। এছাড়াও অ্যাম্বুলেন্স সার্ভিস, ইমার্জেন্সি মেডিসিনসহ আরও একাধিক সেবা পাওয়া যাবে এই এক প্লাটফর্মে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, 'স্বাস্থ্য খাতকে উন্নত করতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেস্ট এইডের তরুণ এই টিমকে সাধুবাদ জানাই। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে টেলিমেডিসিনের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা বেস্ট এইডের এই 'দুয়ারে ডাক্তার' প্রজেক্টের সাথে একত্বতা ঘোষণা করতে চাই এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যতটুকু সাহায্য করা যায় আমরা করব।

বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের সকল মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। আমাদের একক প্রচেষ্টায় আমরা যুদ্ধ করে যাচ্ছি এই লক্ষ্য অর্জনের জন্য। বেস্ট এইড করনার শুরু থেকেই দেশের মানুষদের সেবা দিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা। আমরা চাই ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে দেশের প্রতিটি দুয়ারে ডাক্তার পৌঁছে দিতে। এতে দেশের একটি মানুষও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।

আন্তর্জাতিক সংস্থা USAID এর ডিজিটাল হেলথ সংযুক্তি স্পেশালিষ্ট ফিডা মেহরান বলেন, বেস্ট এইডের দুয়ারে ডাক্তার একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী পরিপূর্ণ স্বাস্থ্যসেবার আওতায় চলে আসবে। USAID থেকে আপনারা যদি কোন সাহায্য চান এই প্রজেক্টের জন্য আমরা সার্বিকভাবে সাহায্য করব।

বাংলাদেশ ডায়াবেটিস এসোসিয়েশন ল্যাবরেটরি ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর সুভাগত চৌধুরী বলেন, তরুণরা নতুন উদ্ভাবন নিয়ে আসবে। যেকোনো দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি একত্রিত উদ্যোগ প্রয়োজন। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেস্ট এইডের দুয়ারে ডাক্তার অনেকাংশেই সফল হবে বলে আমি মনে করি।

মাদারীপুর সদর উপজেলায় দুয়ারে ডাক্তার প্রজেক্টের পাইলট প্রজেক্ট অনুষ্ঠিত হবে। এই নিয়ে মাদারীপুর সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরাম হোসেন বলেন, আমরা এই প্রকল্পের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পাইলট প্রকল্পের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলা একটি মডেল উপজেলায় রূপ গ্রহণ করবে।

এল আই সি এর প্রধান বিপণন কর্মকর্তা অভিজিৎ ভট্টাচার্য বলেন, এই মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা বেস্ট এইডের এই প্রকল্পের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই।

করবী শিহাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেস্ট এইডের উপদেষ্টা ডা, হাসান মাহমুদ ও মৌসুমি কবির, কো ফাউন্ডার মেহেদী হাসান ও সাদেকুল ইসলাম। ইমুল হক সজিব(COO, Sheba xyz), জহুরুল হক (সিন্ডিকেট মেম্বার, বিএসএমএমইউ), রাশেদ রাব্বিসহ (সেক্রেটারি, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরাম) আরও অনেকে।

জিএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিও’র জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার
নতুন বছরের নতুন নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির শেয়ার পেতে আর লটারির দরকার হবে না। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার। তবে সেক্ষেত্রে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে।  আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, আইপিওতে বিদ্যমান লটারির পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে আইপিও আবেদনের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক পরিমাণ অর্থ জমা দিতে হবে। ধরা যাক, একজন বিনিয়োগকারী কোনো একটি কোম্পানির আইপিও শেয়ারের জন্য আবেদন করবেন। প্রথমত, ওই বিনিয়োগকারীর শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে অর্থাৎ সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। দ্বিতীয়ত, আইপিও আবেদনের জন্য একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার গুণিতক ২০, ৩০, ৪০ হাজার টাকা করে চাঁদা জমা দিতে হবে। যেহেতু লটারি পদ্ধতি উঠে যাচ্ছে সেহেতু সব আবেদনকারী তার আবেদনের ভিত্তিতে শেয়ার বরাদ্দ পাবেন। এমকে
আইপিও’র জন্য আবেদন করলেই পাওয়া যাবে শেয়ার
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দুই দিন দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন বন্ধ থাকবে। এ তিনদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও কোন লেনদেন হবে না। বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস। তবে এ সময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে এবং ২০২১ সালের ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটির কারণে এ তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ৩১ ডিসেম্বর চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও কোনও ধরনের লেনদেন হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।  জিএম
টানা তিনদিন ব্যাংকে লেনদেন বন্ধ
আজ রিটার্ন জমার শেষ দিন
রিটার্ন জমা দেয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার।  তবে আজ ব্যাংক বন্ধ। ফলে পে অর্ডার বা কর পরিশোধের কোনো কাজ করা যাবে না। অবশ্য গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকায় করদাতারা যেন বুধবারই আয়করসংক্রান্ত কার্যক্রম সেরে ফেলেন।  করোনার জন্য এবার বিশেষ বিবেচনায় এক মাস সময় বাড়ানো হয়েছে। সেই সময়ও শেষ হচ্ছে আজ। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক।   এবার অনলাইনে রিটার্ন জমার সুযোগ না থাকায় সবাইকে কর কার্যালয়ে নিজে গিয়ে বা কর আইনজীবীর মাধ্যমে রিটার্ন জমা দিতে হয়ে। অনলাইনে কর দেয়ার সুযোগ পাচ্ছেন শুধু কর অঞ্চল-৬–এর করদাতারা। এসএস
আজ রিটার্ন জমার শেষ দিন
‘স্বপ্ন’ এখন লালবাগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো ঢাকার লালবাগে। এটি ৫০ লালবাগ রোডে (লালবাগ কেল্লার প্রবেশ গেটের বিপরীতে) অবস্থিত। ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় নতুন এ আউটলেটের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ী শামিমা হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানসহ অনেকে। ‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লালবাগের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। এ ছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারি নম্বর ০১৬৩০-৫১৩৮১৭। এম
‘স্বপ্ন’ এখন লালবাগে
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে
করোনাভাইরাস মহামারীতেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছেই। এখন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বর মাসের ২৯ দিনে ১শ’ ৯১ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এর ওপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪ হাজার ৩০০ কোটি ডলার বা ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। করোনার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম ক‌রে‌ছে, যা আমা‌দের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক। নতুন এক‌টি বছরের শুরু‌তে অবশ্যই জাতির জন্য এটি সুখকর ঘটনা। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ।’ বিষয়টিকে সরকারের ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে এ অর্জনের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থমন্ত্রী। পাশাপাশি চলতি বছরের শেষ লগ্নে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এ রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের রেকর্ডে উন্নীত হয়েছিল। এফএ
করোনার মধ্যেও প্রবাসী আয় বাড়ছে