ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০৪:৫৫ পিএম
যুক্তরাজ্যে সফররত এফবিসিসিআই এর প্রতিনিধিদল, ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে এফবিসিসিআই এর প্রতিনিধিদল। শুক্রবার (৫ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর সঙ্গে নেটওয়ার্কিং বিজনেস মিটিংয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এই আহ্বান জানান।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগে সক্রিয় অংশগ্রহণ করছে। তবে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হওয়ার পরেও, যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি তৈরি পোশাক, টেক্সটাইল, হিমায়িত মাছসহ অল্প কিছু পণ্যের মধ্যে আটকে আছে। এশিয়া অঞ্চলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগ গন্তব্য বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। তাই অর্থনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

এসময় এফবিসিসিকআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাংলাদেশের ব্র্যান্ডিংকে উন্নত করতে এবং রপ্তানি বৈচিত্র্যকে সহজতর করার জন্য একত্রে কাজ করতে পারে এফবিসিসিআই ও বিবিসিসিআই। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যা কার্যকর ভূমিকা রাখবে।
এসময় তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এফবিসিসিআই-এর সহ-সভাপতি এম এ মোমেন ব্যবসায়িক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এফবিসিসিআই ও বিবিসিসিআই-এর মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে বাংলাদেশের যে কোনো ব্যবসায়িক স্বার্থের সুবিধার্থে এফবিসিসিআই সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

একই দিনে, এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল লন্ডন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) সিইও রিচার্ড বার্গের সঙ্গে বৈঠক করেন। নিয়মিত প্রতিনিধিদলের আদান-প্রদান, ব্যবসায়িক তথ্য বিনিময়, যৌথ গবেষণা, বাণিজ্য মেলা এবং নেটওয়ার্কিং ইভেন্টসহ ব্যবসায়িক প্রচার কার্যক্রম পরিচালনা করতে, দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয় ঐ বৈঠকে।

এর আগে ৪ নভেম্বর লন্ডনে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ-এ অংশ নেয় বাণিজ্য প্রতিনিধি দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ সম্মেলনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশের বাজার নিয়ে যৌথ গবেষণার জন্য এফবিসিসিআই এবং এইচএসবিসি-র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এছাড়া একইদিন এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)’র মধ্যে সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।

কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (CWEIC) এর ভাইস চেয়ারম্যান স্যার হুগো সোয়ারের সঙ্গেও সাক্ষাত করেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল গত ৩১ অক্টোবর তারিখে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ২৬) যোগদান করেন। এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলে আছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এমএ মোমেন, মোঃ আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, এমসিসিসিআই’র সভাপতি নিহাদ কবীর, এফবিসিসিআই’র পরিচালক মোঃ রেজাউল করিম রেজনু, সিআইপি, মোঃ সাইফুল ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, ড. কাজী এরতেজা হাসান, সিআইপি, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ড. ফেরদৌসী বেগম, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মশিউজ্জামান (রোমেল), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্লাহ, সামিউল হক সাফা ও বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ।

এছাড়াও বাণিজ্য প্রতিনিধিদলে আছেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার ও সাইফুল আলম, ব্রিটিশ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মোঃ মাহবুব উর রহমান, ইকোচেম বাংলাদেশ (প্রাঃ) লি. এর পরিচালক মোঃ শহীদুল ইসলাম (নিরু), পিপলস এনার্জি লি. এর পরিচালক সাজেদা জামান ও অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মেদ।
পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
সপ্তাহের ব‍্যবধানে কেজিতে ২০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া কিছু সবজির দাম কমেছে অবার কিছু বেড়েছে। তবে গত বছরের তুলনায় এবারের শীতে সব সবজির দাম বেড়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে মুরগির কেজি ছিল ১৭৫ থেকে ১৮০ টাকা। এদিকে ১০ টাকা দাম বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৮০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা।   মুরগি বিক্রেতারা বলছেন, বাজারের মুরগির সরবরাহের কোন সমস্যা নেই। সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। এছাড়া নতুন বছর উদযাপন উপলক্ষে মুরগির দাম বাড়তি। এদিকে বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, (গোল) বেগুন ৫০ টাকা, (লম্বা) বেগুন ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা। এছাড়া ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, পাতা কপি ৪০ টাকা, লাউ আকারভেদে ৭০ টাকায়, চাল কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।  বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা। চায়না রসুন ১৫০ টাকা। দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা। দেশি আদার ৬০ থেকে ৬৫ টাকা। চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, আদা ১৪০ টাকা। হলুদ ১৬০ থেকে ২২০ টাকা। দেশি ডাল ১১০ টাকা এবং ইন্ডিয়ান ডালে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার যাতায়াত ভাড়া বেশির পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। এছাড়া কিছুদিন আগে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ফসল নষ্ট হওয়াতে দাম বেড়েছে।  আরএ/
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ড্যাপের গেজেট প্রকাশ
রাজধানী ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে সরকার। চূড়ান্ত করা ড্যাপ এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকার প্রধানের অনুমতি পেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে বৃহস্পতিবার ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আজ ড্যাপ চূড়ান্ত করা হয়েছে। ড্যাপে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কারও ওপর অবিচার করা হয়েছে বলে মনে করলে সেসব সংশোধন করা হবে। কোনও পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না। ড্যাপ চূড়ান্ত হওয়ায় এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ড্যাপের গেজেট প্রকাশ করা হবে।’ ড্যাপের খসড়া অনুযায়ী রাজধানীর প্রায় ৯৪ হাজার ৫৮ দশমিক ৪২ হেক্টর জমি নগর এলাকা হিসেবে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকা হিসেবে ১৯ হাজার ৪৫৭ দশমিক ৬৭ একর, আবাসিক প্রধান মিশ্র ব্যবহার এলাকা এক লাখ ২৩ হাজার ৯৩১ দশমিক নয় একর এবং আবাসিক-বাণিজ্যিক মিশ্র ব্যবহার এলাকা হিসেবে এক হাজার ৭৭৮ দশমিক ৯৩ একর চিহ্নিত করা হয়েছে। পি  
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ড্যাপের গেজেট প্রকাশ
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ কর বর্ষের জন্য ব্যক্তি, শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। এর আগে গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড। এসএস/এসকে
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
নতুন বছরের প্রথম দিনেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর কালীন উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক। এই চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন। এ নিয়ে উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশী কোম্পানি। বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে- এটি তারই প্রমাণ।’ আগামী ১ জানুয়ারি নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে। এম/
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
করোনার কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেটির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদশ ব্যাংক। এর আগে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুয়োগ ছিল। এই বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়ছে না। এখন ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের। এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলেও বাংলাদেশ ব্যাংক সেদিকে নজর দেয়নি।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এফএ/এসকে
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
আরও পড়ুন
এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. জসিম উদ্দিন
বুধবার এফবিসিসিআই সভাপতির দায়িত্ব নিচ্ছেন জসিম উদ্দিন
এফবিসিসিআই সভাপতি হচ্ছেন জসিম উদ্দিন