ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চেম্বার ওয়েলস ও ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৮:০০ পিএম

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে চেম্বার ওয়েলস ও ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) কার্ডিফে এই দুটি সমঝোতা স্মারক সই হয়। এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন এবং চেম্বার ওয়েলসের সভাপতি পল স্লেভিন এবং ওয়েলস-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল আলীম নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, যুক্তরাজ্যে বাজারের উপযোগী বহু পণ্য তৈরি করে বাংলাদেশ। তাই যুক্তরাজ্য-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হলে, দুই দেশেরই ভোক্তা এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। সমঝোতা স্মারকের সইয়ের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং রপ্তানি বহুমুখীকরণের পথ প্রশস্ত হবে। একই সঙ্গে দু’দেশের উদ্যোক্তাদের ব্যবসায়ীক সম্পর্ক আরও দৃঢ় হবে।

চেম্বার ওয়েলস এবং ওয়েলস-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাংলাদেশি পণ্যের প্রতি যুক্তরাজ্যের ভোক্তাদের আগ্রহী করে তোলার বিষয়ে আহ্বান জানান তিনি।

একই দিনে এফবিসিসিআই সভাপতি কার্ডিফে ওয়েলসের সমাজসেবা বিষয়ক উপমন্ত্রী মিস জুলি মরগানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, টেকসই প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য নিরসনের জন্য বাংলাদেশ এখন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক রোল মডেল হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, ই-গভর্নেন্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশই এখন সবচেয়ে বেশি বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে, যার মধ্যে, মুনাফা প্রত্যাবাসন, কর অবকাশ এবং যন্ত্রপাতির শুল্কমুক্ত আমদানি। এছাড়াও বাংলাদেশের কর্মঠ জনগোষ্ঠীর বেশিরভাগই শিক্ষিত, দক্ষ, পরিশ্রমী, এবং ইংরেজিতে পারদর্শী। সরকারের দেওয়া সুযোগ-সুবিধা এবং দক্ষ শ্রমশক্তির কথা বিবেচনা করে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন যে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগে এগিয়ে আসবে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদল ঐতিহাসিক কার্ডিফ ক্যাসেল পরিদর্শন করেন। এ সময় ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।

সমঝোতা স্মারক সই এবং ওয়েলসের সমাজসেবা বিষয়ক উপমন্ত্রী জুলি মরগানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, পরিচালক মো. রেজাউল করিম রেজনু, সিআইপি মো. তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটো, সৈয়দ সাদাত আলমাস কবির, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ডা. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ডা. ফেরদৌসী বেগম, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা ও ইঞ্জিনিয়ার মো. মহব্বত উল্লাহ।

এমএন

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
সপ্তাহের ব‍্যবধানে কেজিতে ২০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া কিছু সবজির দাম কমেছে অবার কিছু বেড়েছে। তবে গত বছরের তুলনায় এবারের শীতে সব সবজির দাম বেড়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে মুরগির কেজি ছিল ১৭৫ থেকে ১৮০ টাকা। এদিকে ১০ টাকা দাম বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৮০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা।   মুরগি বিক্রেতারা বলছেন, বাজারের মুরগির সরবরাহের কোন সমস্যা নেই। সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। এছাড়া নতুন বছর উদযাপন উপলক্ষে মুরগির দাম বাড়তি। এদিকে বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, (গোল) বেগুন ৫০ টাকা, (লম্বা) বেগুন ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা। এছাড়া ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, পাতা কপি ৪০ টাকা, লাউ আকারভেদে ৭০ টাকায়, চাল কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।  বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা। চায়না রসুন ১৫০ টাকা। দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা। দেশি আদার ৬০ থেকে ৬৫ টাকা। চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, আদা ১৪০ টাকা। হলুদ ১৬০ থেকে ২২০ টাকা। দেশি ডাল ১১০ টাকা এবং ইন্ডিয়ান ডালে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার যাতায়াত ভাড়া বেশির পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। এছাড়া কিছুদিন আগে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ফসল নষ্ট হওয়াতে দাম বেড়েছে।  আরএ/
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ড্যাপের গেজেট প্রকাশ
রাজধানী ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে সরকার। চূড়ান্ত করা ড্যাপ এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকার প্রধানের অনুমতি পেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে বৃহস্পতিবার ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আজ ড্যাপ চূড়ান্ত করা হয়েছে। ড্যাপে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কারও ওপর অবিচার করা হয়েছে বলে মনে করলে সেসব সংশোধন করা হবে। কোনও পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না। ড্যাপ চূড়ান্ত হওয়ায় এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ড্যাপের গেজেট প্রকাশ করা হবে।’ ড্যাপের খসড়া অনুযায়ী রাজধানীর প্রায় ৯৪ হাজার ৫৮ দশমিক ৪২ হেক্টর জমি নগর এলাকা হিসেবে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকা হিসেবে ১৯ হাজার ৪৫৭ দশমিক ৬৭ একর, আবাসিক প্রধান মিশ্র ব্যবহার এলাকা এক লাখ ২৩ হাজার ৯৩১ দশমিক নয় একর এবং আবাসিক-বাণিজ্যিক মিশ্র ব্যবহার এলাকা হিসেবে এক হাজার ৭৭৮ দশমিক ৯৩ একর চিহ্নিত করা হয়েছে। পি  
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ড্যাপের গেজেট প্রকাশ
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ কর বর্ষের জন্য ব্যক্তি, শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। এর আগে গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড। এসএস/এসকে
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
নতুন বছরের প্রথম দিনেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর কালীন উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক। এই চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন। এ নিয়ে উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশী কোম্পানি। বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে- এটি তারই প্রমাণ।’ আগামী ১ জানুয়ারি নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে। এম/
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
করোনার কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেটির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদশ ব্যাংক। এর আগে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুয়োগ ছিল। এই বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়ছে না। এখন ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের। এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলেও বাংলাদেশ ব্যাংক সেদিকে নজর দেয়নি।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এফএ/এসকে
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
আরও পড়ুন
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
বাণিজ্য মেলায় যাতায়াতে নতুন রূপে পূর্বাচল সড়ক
যা থাকছে বাণিজ্য মেলার নতুন ঠিকানায়, শুরু শনিবার