ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

গর্বিত কৃষক উচ্চশিক্ষিত দেলোয়ার জাহান

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ এএম

মাটির মায়া ও ফসলের টান কৃষক, কৃষিবিদ ও গবেষক দেলোয়ার জাহানকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এ দেশে পড়াশোনার মানেই যখন উচ্চবিলাসী স্বপ্ন, কর্পোরেট চাকরি, ব্যবসা, তখন দেলোয়ার জাহান দেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও আন্তপ্রাণ কৃষক হওয়ার স্বপ্ন দেখেছেন। গরিব কৃষকদের পাশে দাঁড়িয়ে শোসন-বঞ্চনা থেকে পরিত্রাণের স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখেছেন, কীভাবে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া শস্য উৎপাদন করা যায়, স্বাস্থ্যসম্মত উপায়ে কীভাবে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনা যায়। কৃষিবিদ দেলোয়ার জাহানের মেধা-মননজুড়ে শুধু পরিশুদ্ধ ফসলের ভাবনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন দেলোয়ার জাহান। অনার্সে দ্বিতীয় এবং মাস্টার্সে যৌথভাবে প্রথম হয়েছিলেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এমফিল। এরপর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরির সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে না গিয়ে দেশে কীভাবে সার ও কীটনাশক প্রয়োগ ছাড়া ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। নিজেও শুরু করেছেন স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনের কাজ। সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি অর্জন করেও কৃষিকাজ কেন, এমন প্রশ্নের উত্তরে দেলোয়ার জাহান জানান, আমি ছোটবেলা থেকেই একটা প্রাকৃতিক জীবনে ফিরতে চেয়েছি। কৃষকদের কৃষিকাজে বিভিন্ন সঙ্কট, দুর্বিপাক, ঝামেলা- এগুলো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এবং এগুলোর মধ্যেই আমার বেড়ে ওঠা। কৃষিতে সাধারণত গরিব কৃষক যেভাবে বিভিন্ন কোম্পানি দ্বারা শোসনের শিকার হয়, সেগুলো থেকে রেহাই পেতে আমার সঙ্ঘবদ্ধ কাজ করতে চাওয়া। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই নিজেকে সেভাব গুছিয়েছি।

তিনি জানান, বাংলাদেশে ফসলের খেতে প্রতি মিনিটে ৭২ কেজি ‘বিষ’ ছেটানো হয়, যা মানব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর। এ জন্য বিকল্প পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে ফসলের চাষ শুরু করছেন তিনি ও তার সঙ্গীরা (সবাই বিশ্ববিদ্যালয়ে দেলোয়ারের পরিচিত ছিলেন)। শুরুর দিকে ২০১৩ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলি গ্রামে জমি লিজ নিয়ে গ্রীষ্মকালীন সবজি উৎপাদন শুরু করেন। উচ্চমাধ্যমিক পর্যন্ত তিনি নিজে বাবার সঙ্গে কৃষিকাজে জড়িত ছিলেন৷ আর তার সঙ্গীদের পরিবারও কৃষিকাজের সঙ্গে জড়িত৷

দেলোয়ার আর তার সঙ্গীরা মিলে ‘প্রাকৃতিক কৃষি ও বিপণনকেন্দ্র’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন৷ এর মাধ্যমে কৃষকদের পরিবেশবান্ধব উপায়ে কৃষিকাজে উৎসাহিত করা হয়। দেলোয়ার বলেন, ‘আমার খামারের আশেপাশে কৃষকরা কীটনাশক প্রয়োগ করে কৃষিকাজ করেন। তবে তাদের মধ্যে কেউ কেউ আমার খামারে এসে সব দেখেশুনে প্রাকৃতিক উপায়ে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন৷’

এখন পর্যন্ত মানিকগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও নওগাঁ জেলার অনেক কৃষক এভাবে ফসল উৎপাদন করছেন৷ তাঁদের উৎপাদিত সবজি, ফল ঢাকায় বিক্রির জন্য মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে ‘প্রাকৃতিক কৃষি বিপণনকেন্দ্র’ চালু করা হয়েছে৷

তরুণদের মধ্যে কেউ যদি উচ্চশিক্ষার পর চাকরির পেছনে না ছুটে কৃষিকাজে জড়িত হতে চায়, তাহলে সেটি সম্ভব কি না, এই প্রশ্নের জবাবে দেলোয়ার জানান, তা সম্ভব এবং বাংলাদেশে এখন সেই পরিবেশ তৈরি হয়েছে। ‘কেউ যদি সমন্বিত খামার করেন, যেখানে মাছ চাষ থাকবে, গরু থাকবে, দুধের জন্য ছাগল থাকবে, হাঁস থাকবে, সবজি থাকবে৷ আপনি যদি একটি সমন্বিত চাষ পদ্ধতিতে যান, সার্কেলটা যদি নিজে মেইনটেন করেন, মানে যে শাক আপনি বিক্রি করতে পারছেন না, সেটি আপনি গরুকে খাওয়াচ্ছেন, গরু থেকে যে গোবর পাচ্ছেন সেটি কেঁচোকে খাওয়াচ্ছেন, কেঁচো আপনাকে সার দিচ্ছে, সেই সার আপনি মাঠে দিয়ে দিচ্ছেন৷ মানে, পুরো সার্কেলটা যদি আপনি নিজে মেইনটেন করেন তাহলে যে কোনো ছেলেমেয়ের পক্ষে কৃষিকাজ করেই সম্ভব জীবিকা নির্বাহ সম্ভব’, বলেন দেলোয়ার৷

তবে তিনি বলেন, সমস্যা হচ্ছে তরুণরা মনে করে কৃষিকাজ মানে অচ্ছুতের কাজ৷ তাই এটি কেউ করতে চায় না৷ ‘কারণ চারপাশে এত রং, এত প্রত্যাশা জীবনে যে, কেউ আসলে কৃষিকাজ করতে চায় না৷ প্রচুর ছেলেমেয়ে আমাদের কাছে (প্রাকৃতিক কৃষির কাজ দেখতে) আসে৷ যে পরিমাণ আগ্রহ নিয়ে আসে তার দ্বিগুণ পরিমাণ আগ্রহ নিয়ে চলে যায়’, নিজের অভিজ্ঞতা থেকে জানালেন দেলোয়ার।

টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
সপ্তাহের ব‍্যবধানে কেজিতে ২০ টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া কিছু সবজির দাম কমেছে অবার কিছু বেড়েছে। তবে গত বছরের তুলনায় এবারের শীতে সব সবজির দাম বেড়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে মুরগির কেজি ছিল ১৭৫ থেকে ১৮০ টাকা। এদিকে ১০ টাকা দাম বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৮০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা।   মুরগি বিক্রেতারা বলছেন, বাজারের মুরগির সরবরাহের কোন সমস্যা নেই। সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। এছাড়া নতুন বছর উদযাপন উপলক্ষে মুরগির দাম বাড়তি। এদিকে বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, (গোল) বেগুন ৫০ টাকা, (লম্বা) বেগুন ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা। এছাড়া ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, পাতা কপি ৪০ টাকা, লাউ আকারভেদে ৭০ টাকায়, চাল কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।  বাজারে পুরান আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। নতুন আলু ২৫ থেকে ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা। চায়না রসুন ১৫০ টাকা। দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা। দেশি আদার ৬০ থেকে ৬৫ টাকা। চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, আদা ১৪০ টাকা। হলুদ ১৬০ থেকে ২২০ টাকা। দেশি ডাল ১১০ টাকা এবং ইন্ডিয়ান ডালে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার যাতায়াত ভাড়া বেশির পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। এছাড়া কিছুদিন আগে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিতে ফসল নষ্ট হওয়াতে দাম বেড়েছে।  আরএ/
ব্রয়লার মুরগির ডবল সেঞ্চুরি (ভিডিও)
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ড্যাপের গেজেট প্রকাশ
রাজধানী ঢাকাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে সরকার। চূড়ান্ত করা ড্যাপ এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকার প্রধানের অনুমতি পেলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে বৃহস্পতিবার ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আজ ড্যাপ চূড়ান্ত করা হয়েছে। ড্যাপে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা কারও ওপর অবিচার করা হয়েছে বলে মনে করলে সেসব সংশোধন করা হবে। কোনও পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না। ড্যাপ চূড়ান্ত হওয়ায় এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ড্যাপের গেজেট প্রকাশ করা হবে।’ ড্যাপের খসড়া অনুযায়ী রাজধানীর প্রায় ৯৪ হাজার ৫৮ দশমিক ৪২ হেক্টর জমি নগর এলাকা হিসেবে প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকা হিসেবে ১৯ হাজার ৪৫৭ দশমিক ৬৭ একর, আবাসিক প্রধান মিশ্র ব্যবহার এলাকা এক লাখ ২৩ হাজার ৯৩১ দশমিক নয় একর এবং আবাসিক-বাণিজ্যিক মিশ্র ব্যবহার এলাকা হিসেবে এক হাজার ৭৭৮ দশমিক ৯৩ একর চিহ্নিত করা হয়েছে। পি  
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ড্যাপের গেজেট প্রকাশ
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ২০২১-২২ কর বর্ষের জন্য ব্যক্তি, শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২। জরিমানা পরিহারের লক্ষ্যে ২ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন। এর আগে গত ৩০ নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড। এসএস/এসকে
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
নতুন বছরের প্রথম দিনেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর কালীন উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক। এই চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন। এ নিয়ে উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশী কোম্পানি। বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে- এটি তারই প্রমাণ।’ আগামী ১ জানুয়ারি নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে। এম/
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
করোনার কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেটির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদশ ব্যাংক। এর আগে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুয়োগ ছিল। এই বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়ছে না। এখন ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের। এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলেও বাংলাদেশ ব্যাংক সেদিকে নজর দেয়নি।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এফএ/এসকে
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
আরও পড়ুন
৩ বিশেষায়িত ব্যাংকে নতুন এমডি
চুরি যাওয়া ব্যাটারিচালিত রিকশার আয়ে চলত সবদুলের সংসার
বিএনপি নেতা আলালের রাজনীতিতে থাকা উচিত না : কৃষিমন্ত্রী
‘বিএনপি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়’