ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ই-ক্লাবের নতুন সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক বিপ্লব

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ এএম

দেশের অনলাইন ও অফলাইন ভিত্তিক উদ্যোক্তাদের মর্যাদাপূর্ণ সংগঠন ‘অন্ট্রাপ্রেনিয়ার্স ক্লাব অব বাংলাদেশের’ (ই-ক্লাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্টেরিয়র স্টুডিও'র প্রধান নির্বাহী (সিইও) লিয়াকত আলী চাকলাদার (মারুফ লিয়াকত) ও সাধারণ সম্পাদক হয়েছেন ই-কুরিয়ারের প্রধান নির্বাহী (সিইও) বিপ্লব ঘোষ রাহুল।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ১৩ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান নবনির্বাচিত কমিটির কাছে আগামী দুই বছরের জন্য দায়িত্বভার তুলে দেন।

নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন শাহ আলম চৌধুরী, সহ সভাপতি ইমতিয়াজ উদ্দীন, প্রকৌশলী মো. সজিবুল আল রাজিব, যুগ্ম সম্পাদক আরেফিন দীপু, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ, পিআর সম্পাদক রাবেয়া খাতুন লাকী ও সদস্য সচিব চয়ন সাহা। নির্বাচিত চার পরিচালক হলেন সোলায়মান আহমেদ জিসান, লিজা আক্তার হোসেন, প্রমি নাহিদ ও মো. মাইনুল হাসান দোলন।

কমিটি গঠনের এই অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুবক্কর সিদ্দিক ও প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মনির হাসান।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে নয় মাস সংগ্রামী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। এখন বর্তমানে তার সুযোগ্য কন্যা মানিনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে উন্নয়নের পথে ধাবিত হচ্ছে।

মন্ত্রী বলেন, ই-ক্লাব দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে একসাথে কাজ করবে। তিনি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকলকে দেশের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি লিয়াকত আলী চাকলাদার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, ছোট-বড় ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তাদের নিয়ে ইতিবাচক নেটওয়ার্কিং গড়ে তোলে দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখা। আগামি দুই বছর ই-ক্লাবের জন্য একটি টার্নিং পয়েন্ট হবে বলে প্রত্যাশা করছি।

চলতি বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদ শাহরিয়ার খানকে আহ্বায়ক এবং কামরুল হাসান ও আকতারুল ইসলাম রিমনকে সদস্য সচিব করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি ই-ক্লাবের গঠনতন্ত্রের ৩০(বি) এবং ৩০(পি) ধারা অনুযায়ী ৪৪৯ জন রেজিস্টার্ড মেম্বার্সদের মধ্যে আগ্রহী ৫১ জন থেকে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেছেন। তারাই আগামি ২০২৩-২৪ মেয়াদ পর্যন্ত ই-ক্লাব পরিচালনা করবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে অন্ট্রাপ্রেনিয়ার্স ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পরের বছর সরকারিভাবে নিবন্ধিত হয় সংগঠনটি। এখন পর্যন্ত সংগঠনটির সাড়ে চারশ নিবন্ধিত সদস্য রয়েছে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাণিজ্য মেলার পর্দা উঠছে রোববার
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠছে রোববার (১ জানুয়ারি)। দ্বিতীয়বারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা বসবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। মাসব্যাপী এই বাণিজ্যমেলা মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। মেলায় দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া মেলা উপলক্ষে যাত্রী আনা-নেওয়ার জন্য ৫০টি শাটল বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। বাসগুলো কুড়িল থেকে ভেন্যু পর্যন্ত যাতায়াত করবে। বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বাচলে বাণিজ্য মেলার এটি দ্বিতীয় আসর। ২০২২ সালে প্রথমবারের মতো পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্য মেলা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে। রাজধানীতে বাণিজ্যমেলার ২৭তম আসর এটি। এর আগে ২৫টি মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। 
বাণিজ্য মেলার পর্দা উঠছে রোববার
‘বাণিজ্যমেলায় থাকছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ মেলা দ্বিতীয়বারের মতো পূর্বাচলে স্থায়ী এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হয়েছে। মাসব্যাপী ‘২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিইটিএফ)’ শুরু হবে রোববার (১ জানুয়ারি)। এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিমসহ অনেকে। টিপু মুনশি বলেন, লাভের উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় না।  আমাদের দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। যদিও প্রতিবছর এ মেলায় পণ্য রপ্তানির স্পট আদেশ পাওয়া গেছে। গতবছর দুইশো কোটি টাকা মূল্যের অর্ডার পাওয়া গেছে। এ মেলার মাধ্যমে আমাদের তৈরি পণ্য দেশি-বিদেশি সবার কাছে তুলে ধরার সুযোগ পাই। বাংলাদেশের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরাই এ বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য জানিয়ে মন্ত্রী বলেন, প্রতি বছর রপ্তানি বাড়ছে। গত বছরও রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি আরও ১০টি পণ্য রপ্তানি বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। 
‘বাণিজ্যমেলায় থাকছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান’
কেলেঙ্কারির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
দুই বছর আগে ৫ হাজার ১০০ কোটি টাকার বড় আর্থিক অনিয়মের ঘটনায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে কাজ করছেন বাংলাদেশ ব্যাংকের এমন কর্মকর্তারা জানান, আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের পর্ষদ ভেঙে দেওয়ার সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে। দু-একদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠি দেবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও নিয়োগ করা বিশেষ নিরীক্ষকের প্রতিবেদনের ভিত্তিতে উত্তরা ফাইন্যান্স পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনে একটি তালিকাও করেছে কেন্দ্রীয় ব্যাংক; যা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদনও দিয়েছে। নতুন পরিচালকদের সবাই হবেন স্বতন্ত্র পরিচালক। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক চিত্র জানতে বিশেষ নিরীক্ষা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত করে ৫ হাজার ১০০ কোটি টাকার অনিয়ম পায়। যা উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছিল। ঋণ বিতরণ ও আমানত সংগ্রহের সময় এই অনিয়ম করা হয়। ঋণের সিংহভাগই উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল।  এর আগে, প্রতিষ্ঠানটির ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পায় বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৩ জুন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শামসুল আরেফিনকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। উত্তরা ফাইন্যান্সের ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে, মার্চেন্ট ব্যাংকিং ও শেয়ারবাজারের মার্জিন ঋণের পরিমাণ ছিল ৫৯৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, এর মধ্যে ৩৫০ কোটি টাকা জমা হয়েছে উত্তরা ফাইন্যান্সের বিভিন্ন পরিচালকের ব্যাংক হিসাবে। কোনো ধরনের আবেদন, প্রস্তাব বা অনুমোদন ছাড়া পরিচালকদের বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি টাকা ছাড় করা হয়েছে। এর মাধ্যমে আমানতকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।  প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয় ১ হাজার ২০১ কোটি টাকা। তবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ আছে ৩১১ কোটি টাকা। ২০১৯ সাল শেষে অগ্রিম ও আগে পরিশোধ খাতে ঋণ স্থিতি ছিল ৭৯৯ কোটি টাকা। কারা অগ্রিম এত টাকা নিয়েছেন, এ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উত্তরা ফাইন্যান্স পরিদর্শনে দেখেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন কোনো অনুমোদন ছাড়াই ব্যবস্থাপনা ব্যয় শিরোনামে ২৪ কোটি টাকা উত্তোলন করেছেন।
কেলেঙ্কারির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
৬০ হাজার টন সার কিনবে সরকার
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই দেশ থেকে ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। মরক্কো ও আরব আমিরাত থেকে এই সার কিনতে ৩০৭ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা খরচ হবে।  এর মধ্যে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি এবং ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।
৬০ হাজার টন সার কিনবে সরকার
টিসিবির জন্য ২ কোটি ৯ লাখ লিটার তেল কিনবে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল এবং ৮ হাজার টন মসুর ডাল কিনবে সরকার।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। টিসিবির জন্য তেল কিনতে খরচ হবে ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা এবং ডাল কিনতে খরচ হবে ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা।  সরকারি ক্রয়-সংক্রান্ত সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আজকের সভায় ৯টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবকটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ২ হাজার ৪০৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬৭ টাকা।  তিনি বলেন, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৩২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫১৬ টাকা এবং এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও দেশীয় ব্যাংকের ঋণ ১ হাজার ৪৭৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ১৫১ টাকা।
টিসিবির জন্য ২ কোটি ৯ লাখ লিটার তেল কিনবে সরকার