হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১২:৫৩ পিএম


হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি : আরটিভি

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় যাত্রী পারাপার কার্যক্রম তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক হয়েছে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, গত তিনদিন শুধুমাত্র মেডিকেল ভিসার যাত্রী ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা নিজ দেশে যাতায়াত করতে পেরেছেন। তবে এখন থেকে উভয় দেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা সকল পাসপোর্ট যাত্রীর কাগজপত্র পর্যবেক্ষণ শেষে ভ্রমণের সহযোগিতা করছি।  

বিজ্ঞাপন

এ বিষয়ে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, ভারতের লোকসভার নির্বাচনে গত ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার উপলক্ষে তিনদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি শুরু হয়েছে। ফলে বন্দরের ব্যবসায়ীরা তাদের এলসিকৃত মালামাল বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission