
স্বর্ণের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হলো স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার দাম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে।
নতুন দাম: স্মারক স্বর্ণ মুদ্রা (১০ গ্রাম, ২২ ক্যারেট, বাক্সসহ): প্রতিটি ১ লাখ ৭০ হাজার টাকা (পূর্বে ১ লাখ ৫০ হাজার টাকা)।
স্মারক রুপার মুদ্রা (২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম, ফাইন সিলভার): প্রতিটি ৮ হাজার ৫০০ টাকা (পূর্বে ৭ হাজার টাকা)।
অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করে। এর আগে দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।
এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়েছে।
আরটিভি/এসকে




