বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু আজ

আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৫ এএম


বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু আজ থেকে
বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু আজ থেকে।ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দামে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের পাশাপাশি পাম তেলের মূল্যও বেড়েছে।

নতুন দাম যেভাবে বাড়ল, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৬ টাকা বেড়ে এখন ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা বেড়ে এখন ১৭৬ টাকা এবং খোলা পাম তেল লিটারপ্রতি ১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৬৬ টাকা। পাঁচ লিটারের বোতল সয়াবিন ৩৩ টাকা বেড়ে নতুন দাম এখন থেকে ৯৫৫ টাকা।

বিজ্ঞাপন

এর আগে, ঘোষণাহীনভাবে তেলের দাম বাড়িয়ে ভোক্তাদের মধ্যে চাপ সৃষ্টি করেছিলেন ব্যবসায়ীরা। বাজারে নতুন করে আসা পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হয় ৯৬৫ টাকা দরে, যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। একইভাবে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়, যা এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়।

ঘোষণাহীনভাবে দাম বাড়ানোর বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, কোনো ব্যবসায়ী এককভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নতুন মূল্য কার্যকর হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে বাড়তি চাপ তৈরি হলেও, ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় ছাড়া উপায় ছিল না।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission