পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়ছে, প্রতিদিন ২০০ আইপিও

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১১:১৩ পিএম


পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়ছে, প্রতিদিন ২০০ আইপিও
ফাইল ছবি

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৩ ডিসেম্বর থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, আবদেনের বিষয়ে আগের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ গত ১ আগস্ট থেকে যে সব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই শুধু আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত দৈনিক ৫০টি করে আইপি ইস্যু করা হয়েছিল। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission