রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৮ পিএম


রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার
ফাইল ছবি

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৮১১২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, গত ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২৭২০ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৮০৩৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission