
মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী সোমবার (২৯ ডিসেম্বর) থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।
এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি শিগগিরই শুরু হবে বলে খবর প্রচার হয়।
ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
আরটিভি/আরএ




