ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, আড়াই লাখ ছাড়াল ভরি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫২ টাকা।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। শুধু তাই নয়, সেই অর্থের কমিশন বাবদ আবার ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে। 
টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল
৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম আটদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। 
৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যূনতম মজুরি বোর্ডের সামনে এ বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা।
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন— এই চার উপখাতে ঋণ দেওয়া হচ্ছে।
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
আরও পড়ুন
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা