১০ টাকার নতুন নোট আসল-নকল চিনবেন যেভাবে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩১ এএম


১০ টাকার নতুন নোট আসল-নকল চিনবেন যেভাবে
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরসংবলিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে প্রচলনে আসছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিকভাবে নোটটি মতিঝিল অফিস থেকে এবং পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকে ইস্যু করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) ব্যাংক নোট মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। এর ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ১০ টাকার নতুন নোট প্রচলনে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

নতুন ১০ টাকার নোটের ডিজাইন ও বৈশিষ্ট্য

নতুন ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর ছবি।

বিজ্ঞাপন

নোটটিতে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য রয়েছে।

আসল-নকল চিনবেন যেভাবে

বিজ্ঞাপন

নোটটির সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘৳১০ দশ টাকা’ লেখা রয়েছে। আলোতে ধরলে এই লেখা স্পষ্টভাবে দৃশ্যমান হবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

এছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে See-Through Image হিসেবে একটি প্যাটার্ন রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দেখা যাবে। নোটের সম্মুখভাগের উপরে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনভাগের বাম পাশের গ্রিডিশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

আরও পড়ুন

সংগ্রাহকদের জন্য বিশেষ নোট

মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission