ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার উন্নয়নে ২৫০০ কোটি টাকার বন্ড, কিনবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার আগামীদিনে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য ২৫০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ সংগ্রহ করতে যাচ্ছে। ‘৭ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ নামে এই শরীয়াহভিত্তিক ইজারা সুকুক বন্ডটি বাজারে ছাড়া হবে, যা ৭ বছরের মেয়াদের হবে।

এই সুকুকের মাধ্যমে সংগৃহীত অর্থ ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরডিপিএনএফএল)’ এর আওতায় ব্যয় করা হবে। এর মাধ্যমে এই তিন জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশা করা হচ্ছে।

বিনিয়োগকারীদের জন্য সুবিধাসমূহ, সুকুকের ধরন: ইজারা সুকুক মেয়াদ: ৭ বছর, ন্যূনতম বিনিয়োগ: মাত্র ১০ হাজার টাকা থেকে, ইস্যু পরিমাণ: ২৫০০ কোটি টাকা বার্ষিক মুনাফা: ৯.৬০ শতাংশ, মুনাফা বিতরণ: প্রতি ৬ মাস অন্তর মুনাফা পাওয়া যাবে।

দেশের সব স্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, সে জন্য সুবিধাজনক ব্যবস্থা রাখা হয়েছে। দেশি ও প্রবাসী সব বাংলাদেশি ব্যক্তি এবং যেকোনো দেশি প্রতিষ্ঠান এই সুকুকে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের জন্য আলাদা কোনো ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই, বিদ্যমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে সহজেই বিনিয়োগ করা যাবে।

বিনিয়োগকারীরা আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সুকুক নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন

গত বছরের ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য ৭ বছর মেয়াদি এই সুকুক ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এই বিনিয়োগের মাধ্যমে পল্লী উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ওই অঞ্চলের জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। যারা বিনিয়োগ করতে আগ্রহী, তারা যেকোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজে অংশ নিতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
এলপিজির দামে ফের বড় লাফ
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজির নতুন এই রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির দামে ফের বড় লাফ
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা।
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার।
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
আরও পড়ুন
উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের ঐতিহাসিক দৃষ্টান্ত
যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
যুব উন্নয়নের প্রশ্নফাঁসকাণ্ডে এবার বদলি সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রক
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার