ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত

মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা সোনার বাজারে চাপ তৈরি করছে। ফেড ভবিষ্যতে সুদের হার আর বাড়াবে না বাজারে এমন ধারণা স্পষ্ট না হওয়া পর্যন্ত সোনার দামে টেকসই ঊর্ধ্বগতি দেখা কঠিন হতে পারে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্পট মার্কেটে সোনার দাম বর্তমানে সাড়ে ৩ হাজার ডলারের আশপাশে অবস্থান করছে। ফেডের সুদের হার নিয়ে বাজারে ইতিবাচক ধারণা তৈরি না হওয়া পর্যন্ত সোনার দাম স্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতা আসার সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, আপাতত সোনার বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকতে পারেন। তবে বৈশ্বিক আর্থিক বাজারে নতুন করে ঝুঁকি এড়ানোর প্রবণতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনার পাশাপাশি তা মূল্যবান এই ধাতুর দাম বাড়াতে সহায়তা করতে পারে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দাম বেড়েছে। বৃহস্পতিবার রুপার দাম দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৪ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৭৭ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম নির্ধারিত রয়েছে আগের ঘোষিত দরে।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে মূল্যবান এই ধাতুর বাজারে নতুন পরিবর্তন আসতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তুলতে চান অনেক তরুণ।
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। 
ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
দেশের কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ৭০ হাজার টন দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আবারও বাড়ল সোনার দাম
আরও পড়ুন
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো 
মাইস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন প্রতিষ্ঠাতা মেহেরুন এন. ইসলাম