ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্কতা জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চক্রটি বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে সংস্থাটির নজরে এসেছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বরটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে এনবিআর চেয়ারম্যানের নাম ও ছবি দিয়ে একটি প্রোফাইল খোলা হয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করা হচ্ছে।

আরও পড়ুন

সংস্থাটি জানায়, এটি একটি পুরনো প্রতারক চক্রের নতুন অপকৌশল। এর আগেও একই চক্র এনবিআর চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছিল। শুধু হোয়াটসঅ্যাপই নয়, এর আগে চেয়ারম্যানের নামে ভুয়া ই-মেইল আইডিও খোলা হয়েছিল। সেই সময় বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এবং ট্যাক্স সংক্রান্ত জটিলতার দোহাই দিয়ে টাকা দাবি করেছিল চক্রটি।

এনবিআরের বিজ্ঞপ্তিতে কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই ধরণের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি জানায়, এনবিআর চেয়ারম্যান বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কখনোই ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা ই-মেইলের মাধ্যমে কারো কাছে অর্থ দাবি করেন না।

এনবিআর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতারক চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। কেউ যদি এই ধরণের সন্দেহজনক নম্বর থেকে মেসেজ বা কল পান, তবে কোনো প্রকার লেনদেন না করে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের শুরুতে এশিয়ার বাজারে দরপতন হলেও আঞ্চলিকভাবে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্ট হয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে এ দর রেকর্ড করা হয়। এর আগে এশিয়ার বাজারে দিনের প্রাথমিক লেনদেনে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল। এ পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করেছেন স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আমরা বর্তমানে যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকলেও এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তেলের উৎপাদন পুনরুদ্ধারের সুযোগ তৈরি করছে। আরটিভি/এসআর  
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই পোশাক শ্রমিকদের জন্য তিন মাসের ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ
বড় ধরনের ক্রয় পরিকল্পনার পাশাপাশি রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। 
রমজান ঘিরে টিসিবির ‘বিশাল’ পরিকল্পনা, উপকারভোগী হবে ৪০ লাখ
আশুলিয়ার ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের
শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় আশুলিয়ার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পথে হাঁটছেন মালিকেরা। বুধবার জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠেয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আশুলিয়ার ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের
আরও পড়ুন
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
বাজেটে কালো টাকা সাদা করার কোন ব্যবস্থা রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান
‘করব্যবস্থা আরও সহজ হবে, কমবে অযৌক্তিক করের চাপ’
কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান