ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি : আরটিভি

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়। কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়। শুক্রবার দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্র (কাস্টমস ক্লিয়ারেন্স) এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।

ভারত থেকে আরও ১৮২টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ দেশে আসার কথা রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সুলতানা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন। বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রশাসকের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্বজন ও পরিবারের সদস্যরা। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের ঘটনায় কেউ ছাড় পাবে না। এর আগে, গত ২৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডে ‘মা ভিলা’ নামের বাড়িসহ একাধিক স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, বাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় পরিবারের অন্য সদস্যদের বাড়ি ও একটি বেকারিও ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির আবাসনসংকট বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তবে এটি কোনো ক্ষতিপূরণ নয়। বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বাড়িটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে বসবাস করা বাড়িটি হারিয়ে পরিবারটি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ঘর নির্মাণের ঘোষণাকে ঘুরে দাঁড়ানোর অবলম্বন হিসেবে দেখছেন তাঁরা। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িটি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। 
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 
মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 
গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ‘টাকা দাবি’, যুবক গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সৈকত আলী (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৃহবধূর গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ‘টাকা দাবি’, যুবক গ্রেপ্তার
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ করেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার আরও ব্যতিক্রম কিছু করে আলোচনা তৈরি করেছেন সিরাজগঞ্জের এক যুবক। প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল এক ভিডিও থেকে এ তথ্য জানা যায়। ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্টি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা-সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে। আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!  শাহারিয়ার মোর্শেদ খান নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক। আরটিভি/এসআর
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
আরও পড়ুন
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
ভারতে খুন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী