ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

স্মার্ট কার্ডধারী কৃষকদের কৃষিঋণে অগ্রাধিকার: বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষিঋণে অগ্রাধিকার পাবেন কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক।

মঙ্গলবার (২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আলোকে এসব কার্ডধারীর জন্য ব্যাংকগুলো ১০ টাকার হিসাব খুলবে এবং পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেবে।

তবে, স্মার্ট কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা এই কর্মসূচির আওতায় ঋণ সুবিধা থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

সম্প্রতি ভারী বৃষ্টিপাতে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাওরাঞ্চলে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওরাঞ্চলসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
এক হাজার দুইশো পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। 
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয় এবং অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার বলেন জ্বালানিমন্ত্রী।
দেশে এলপিজির কোনো সংকট নেই, মন্ত্রীকে নিশ্চিত করলেন অপারেটররা
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। উৎপাদনকারীভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
আরও পড়ুন
ক্যাশলেস লেনদেন বাড়াতে বাকৃবিতে ‘মিট দ্য গভর্নর’ 
খেলাপি ব্যবসায়ীদের আবারও সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক
৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও
দেশে পেপ্যাল, পেওনিয়ারের মতো সেবা চালুর পথ খুলল