ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: আরটিভি

নতুন অর্থবছরের (২০২৬-২৭) প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।

এদিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য এই মুদ্রানীতিতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক বা কঠোর অবস্থান বজায় রেখে এবারও নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে একই সঙ্গে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটি হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি। জানা গেছে, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় এবারও নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে।

সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, তার সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হয় মুদ্রানীতিতে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখার বিষয়গুলোও এতে গুরুত্ব পায়।

কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য কার্যকর থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড।
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে।
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। 
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
আরও পড়ুন
সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা থাকলে প্রণোদনা মিলবে না
দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার
আমদানি অর্থায়নে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার