ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে রাখা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী কমিটি ১০-২ ভোটে এ সিদ্ধান্ত অনুমোদন করে। তবে কমিটির দুই সদস্য লিসা ডি. কুক ও বেথ এম. হ্যামাক সুদের হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর পক্ষে মত দেন।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী গতিতে সম্প্রসারিত হচ্ছে। ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তা থাকলেও দেশের অভ্যন্তরীণ ব্যয় স্থিতিশীল রয়েছে। উৎপাদনশীলতা বাড়ছে এবং মূলধনী বিনিয়োগও শক্তিশালী অবস্থানে রয়েছে।

শ্রমবাজারের পরিস্থিতিও মোটামুটি স্থিতিশীল। কর্মসংস্থানে নতুন সংযোজন কর্মক্ষম জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলছে। বেকারত্বের হারেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

তবে মূল্যস্ফীতি এখনো উঁচু পর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ অব্যাহত রাখবে ফেডারেল রিজার্ভ। মূল্যস্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত অর্থের সরবরাহ বজায় রাখার নীতিও অব্যাহত রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ কোটি ৯০ লাখ ডলারের প্রতারণা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জি-২০ নেতাদের সম্মেলন।
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগানোর অভিযোগে ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ এনএফএলের যেসব খেলোয়াড় ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে মারা গেছেন, তাদের প্রায় ৭৫ শতাংশের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি আঘাতজনিত রোগের লক্ষণ ছিল।
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি
যুক্তরাষ্ট্রে গত দুই বছরে সবচেয়ে বেশি বেতন বেড়েছে তথ্য ও যোগাযোগ খাতের কর্মীদের।
যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি
আরও পড়ুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি