ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বছর ব্যবধানে পেঁয়াজ-রসুনে স্বস্তি, বেড়েছে কাঁচামরিচ-তেলের দাম 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারগুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দামে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ সবজির দাম কমলেও নিত্যপণ্যের দামের সামান্য পরিবর্তনও সরাসরি প্রভাব ফেলে একটি পরিবারের মাসিক বাজেটে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গত এক বছরে চাল, পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা কমেছে। তবে ডাল, কাঁচামরিচ, ভোজ্যতেল ও মাংসের দাম বেড়েছে।

চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব পণ্যের দামে সামান্য পরিবর্তনও কখনো স্বস্তি, আবার কখনো বাড়তি চাপ তৈরি করে পরিবারের মাসিক খরচে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন শেষে গত এক বছরে মোটা চালের দাম কেজিপ্রতি প্রায় ১০ শতাংশ কমেছে। তবে সুগন্ধি চালের দাম বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। ডালের বাজারে মসুর ডালের দাম কেজিতে ২০ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে খেসারির ডালের দাম কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ।

আরও পড়ুন



মসলা জাতীয় পণ্যের মধ্যে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২৭ দশমিক ২৭ শতাংশ এবং রসুনের দাম ২৯ দশমিক ১৭ শতাংশ কমেছে। তবে শুকনা মরিচের দাম বেড়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ এবং কাঁচামরিচের দাম বেড়েছে ৫৭ দশমিক ১৪ শতাংশ।

ভোজ্যতেলের বাজারেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। খোলা সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ। পাম তেলের দাম বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। ব্র্যান্ডভেদে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ। আর খোলা সরিষার তেলের দাম বেড়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ।

মাংসের বাজারেও দাম বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৬ দশমিক ১৩ শতাংশ, দেশি মুরগির দাম ৬ দশমিক ৭৮ শতাংশ, গরুর মাংসের দাম ৮ দশমিক ৯৭ শতাংশ এবং ছাগলের মাংসের দাম ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

তবে স্বস্তির খবর হলো, এক বছরের ব্যবধানে ডিমের দাম ২ শতাংশের বেশি কমেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা।
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার।
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা
টানা আন্দোলন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতা অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার শঙ্কা করছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, আন্দোলনে ভাঙচুর ও সহিংসতা চালাতে ভাড়াটে লোক নিয়োগ করা হয়েছে।
আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা
ভর্তুকি নিয়ে টিসিবির ‘নতুন পরিকল্পনা’
ব্যাংক ঋণের সুদ ও পরিচালন ব্যয় কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় বাড়িয়ে চলতি অর্থবছরে ভর্তুকি ৫০০ থেকে ৬০০ কোটি টাকা কমানোর লক্ষ্য নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 
ভর্তুকি নিয়ে টিসিবির ‘নতুন পরিকল্পনা’
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন কিংবা প্রতিকূল আবহাওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক হতে পারবেন কৃষকরা। 
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার ‘আগাম বার্তা’ পাবেন কৃষকরা
আরও পড়ুন
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
মন কাড়ছে টাটকা-নতুন শীতের সবজি, হাত দেওয়া বারণ!
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম