দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৯:০৭ এএম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর রোববার (১৯ জুলাই) নতুন দামেই সারা দেশে সোনা বিক্রি হচ্ছে।

বাজুস গত ১৪ জুলাই সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয় এবং একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।

নতুন দামে প্রতি ভরি সোনা, ২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। 

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে ১৩ জুলাইও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে: দাম বেড়েছে ৪৪ বার,দাম কমেছে ৪৬ বার, ভ্যাট সমন্বয় হয়েছে ১ বার। 

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম হলো: ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা, সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা। 

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission