ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত এ দামেই সোনা বিক্রি হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা করা হয়েছে। আগে এ মানের সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা। নতুন দর অনুযায়ী, এ মানের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আগে ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৭০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩৫৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং প্রতি গ্রামের দাম ৩০৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং প্রতি গ্রামের দাম ২৩০ টাকা নির্ধারিত রয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ দর কার্যকর থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
আসছে শীতকাল। নানা উৎসবের সময় এখন। বিজয় দিবস,  ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়াও রয়েছে ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব। নানা পালা-পার্বণ। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আইপিও সংগ্রহ।
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কলম্বোর জাতীয় সংসদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়া’র কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ
আরও পড়ুন
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা