ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে আমদানি ঘোষণা বিধিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম
আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে আমদানি ঘোষণা বিধিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে আমদানি ঘোষণার বিধিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। নতুন নির্দেশনা অনুযায়ী, আমদানিকারকরা এখন তাদের মূল কোম্পানি, অনুমোদিত বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং শাখা কার্যালয়ের সঙ্গে অধিকতর স্বচ্ছতা ও প্রতিপালন নিশ্চিতের শর্তে আমদানি বাণিজ্য পরিচালনা করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি-১) আজ (মঙ্গলবার) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আগের নির্দেশনা সংশোধন করেছে। পূর্ববর্তী বিধান অনুযায়ী, আমদানিকারকদের ঘোষণা দিতে হতো যে বিদেশি রপ্তানিকারকের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক কিংবা আর্থিক স্বার্থ নেই।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ বৈধভাবে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সম্পন্ন হওয়ার বাস্তবতা বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন

সংশোধিত বিধান অনুযায়ী, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে যুক্ত আমদানিকারকদের ঘোষণা দিতে হবে যে লেনদেনটি আর্মস লেংথ ভিত্তিতে প্রতিযোগিতামূলক বাজারদরে সম্পন্ন হয়েছে এবং তা ট্রান্সফার প্রাইসিং-সংক্রান্ত সব প্রযোজ্য বিধান, সংশ্লিষ্ট আইন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ ধরনের ক্ষেত্রে নির্ধারিত আইএমপি (IMP) ফরমের ১(গ) ধারায় আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে কোনো সম্পর্ক নেই-মর্মে যে ঘোষণা দিতে হতো, তা আর প্রযোজ্য হবে না। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আইএমপি ফরমেও প্রয়োজনীয় সংশোধন এনেছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে আমদানি লেনদেন প্রক্রিয়াকরণের আগে প্রয়োজনীয় ঘোষণা সংগ্রহের নির্দেশ দিয়েছে।

এ ছাড়া যথাযথ নথিপত্রের মাধ্যমে আমদানিকারক ও বিদেশি রপ্তানিকারকের পারস্পরিক সম্পর্কের বৈধতা যাচাই করতেও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনসংক্রান্ত সংশোধিত নির্দেশনা প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে রপ্তানি লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ জন্য গত ৩০ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-২৬-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

তবে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সংশোধিত নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করা এবং তা অবিলম্বে ও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ৩০০টি ‘টেকসই ও দৃষ্টিনন্দন ওয়েস্ট বিন’ হস্তান্তর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
ডিএসসিসিকে ৩০০ ওয়েস্ট বিন দিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতায় রপ্তানি আয় ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বড় ঝুঁকিতে পড়েছে।
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চলমান মজুরি আন্দোলন ও সহিংসতার মধ্যে পোশাকশিল্পের কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
আরও পড়ুন
ভারত থেকে আমদানি করা চালে ‘ক্যান্সার সৃষ্টিকারী’ উপাদান, বিতরণ সাময়িক স্থগিত
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে