ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গ্রিন পিন সেবা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে গ্রিন পিন সেবা চালু করা হয়েছে। সৌজন্য ছবি

কার্ড হোল্ডারদের জন্য গ্রিন পিন সেবা চালু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এই সেবাটির মাধ্যমে এখন থেকে অনলাইনেই ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড চালু, পিন ইস্যু, পিন রিসেট কিংবা পিন পরিবর্তন করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই গ্রিন পিন সেবা চালুর মাধ্যমে এখন থেকে ব্যাংকের কার্ড হোল্ডাররা অনলাইনে পিন সংক্রান্ত সকল সেবা পাবেন নিরাপদে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বেঙ্গল আই-ব্যাংকিং এবং বেঙ্গল ইন্সপায়ার অ্যাপ এর মাধ্যমে গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিত করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ফান্ড ট্রান্সফার, এমএফএস লেনদেন (বিকাশ, রকেট, নগদ), ডিপিএস এবং এফডিআর অ্যাকাউন্ট খোলার সুবিধা, বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট সুবিধাসহ নানা সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে রাজধানীর সবজির বাজারে। ব্যবসায়ীদের দাবি, পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন সবজির দামও বাড়াতে হয়েছে। এতে বাড়তি দামের চাপে পড়েছেন ক্রেতারা।
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি
জ্বালানি তেলের দাম বাড়ায় এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনকারী লঞ্চ মালিকদের সংগঠন।
লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি
জ্বালানির দাম বৃদ্ধি: পথে পথে গণপরিবহনের ভাড়া নৈরাজ্য
দেশের বিভিন্ন রুটে সরকার গণপরিবহনের ভাড়া বাড়ানোর আগেই অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়ে গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই নৈরাজ্য এখনও চলছে।
জ্বালানির দাম বৃদ্ধি: পথে পথে গণপরিবহনের ভাড়া নৈরাজ্য
মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংও। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা, অর্থাৎ ১১ দশমিক ৭৬ শতাংশ। এ সময়ে বন্দরে এসেছে ৮১৫টি জাহাজ। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন, আর কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউজ। এছাড়া আমদানি হয়েছে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি। বন্দর কর্তৃপক্ষ বলছে, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তবে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা ধরে রাখা এখনও অন্যতম চ্যালেঞ্জ। চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা আরও জানান, এসব উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। আরটিভি/এসআর  
মোংলা বন্দরের রাজস্ব আয়ে নতুন রেকর্ড
জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনেই চড়া নিত্যপণ্যের বাজার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে তেল, রসুন ও সবজিসহ নিত্যপণ্যের বাজারে। এক দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বেড়েছে। 
জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনেই চড়া নিত্যপণ্যের বাজার
আরও পড়ুন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
রাজধানীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন 
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন