
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকটির বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) পদমর্যাদার। কর্মস্থল হবে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা।
পদের বিবরণ
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস
পদমর্যাদা: সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
অভিজ্ঞতা ও যোগ্যতা
কোনো নামকরা ব্যাংকে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেসে ক্লায়েন্ট বেজসহ অনুরূপ পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সেন্ট্রালাইজড প্রসেস ও রিয়েল টাইম অনলাইন ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীকে শাখা পরিচালনা, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট ও বৈদেশিক বাণিজ্য পরিচালনায় গভীর জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত আইন, এএমএল আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
মাইক্রোসফট অফিস ও ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতাও প্রয়োজন।
প্রধান দায়িত্ব
শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আমানত বৃদ্ধি, নতুন ঋণপ্রস্তাব তৈরি এবং বিভিন্ন ব্যাংকিং সেবা বিক্রির মাধ্যমে শাখার ব্যবসা ও মুনাফা বৃদ্ধিতে কাজ করতে হবে।
এছাড়া হেড অফিসের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেড ফাইন্যান্স ও অপারেশনস টিমের সঙ্গে সমন্বয় করতে হবে। শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবার মান নিশ্চিত করা, টিম পরিচালনা এবং ব্যাংকিং আইন ও নীতিমালা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করাও দায়িত্বের অংশ।
বেতন ও সুযোগ-সুবিধা
ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর ২০২৬। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার বা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগাযোগ করা হবে। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
আরটিভি/জেএমএ


