ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪০০ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৩১৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

আরও পড়ুন



এর আগে গত জুলাই মাসে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা। 
সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর।
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
উত্তরবঙ্গের ট্রেন ভ্রমণ ও যাতায়াতে ভোগান্তি কমাতে ৩১ হাজার ৫০০ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে সরকার।
দিনাজপুর-ঢাকা রুটে হচ্ছে নতুন রেলপথ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ শীর্ষক এই কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিশুদের তাদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন, লিখন ও গণিতের মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের (আইজিসি) ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
এআই দিয়ে সিইও সেজে ১৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
টানা ৩ মাস পোশাক রপ্তানি বাড়ল
নিউইয়র্কে শর্তে মেনে বাড়ি কিনলে মিলবে লাখ ডলার সহায়তা