ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে আরও বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির আশঙ্কা কমে আসায় টানা তৃতীয় দিনের মতো বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সর্বশেষ নীতি নির্ধারণী বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন, যা থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতির গতিপথ সম্পর্কে নতুন ইঙ্গিত পাওয়া যেতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভারতীয় অর্থনীতি কেন্দ্রিক সংবাদমাধ্যম মানি কন্ট্রোল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪২৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে আগামী ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচারের দামও শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮০ দশমিক ৯০ ডলারে উন্নীত হয়েছে।

আরও পড়ুন

বাজার বিশ্লেষকদের দৃষ্টি এখন ফেডের সর্বশেষ বৈঠকের বিস্তারিত কার্যবিবরণীর ওপর। সুদের হার ও ভবিষ্যৎ আর্থিক নীতি সম্পর্কে ফেড কর্মকর্তাদের নতুন কোনো বার্তার প্রভাব পড়তে পারে মূল্যবান ধাতুর সার্বিক বাজারে।

এদিকে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও চাঙ্গা ভাব দেখা গেছে। বিশ্ববাজারে রুপার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে। সামান্য দাম বেড়েছে প্লাটিনামের, আর প্যালাডিয়ামের দাম ছিল প্রায় অপরিবর্তিত।

আর্থিক বিশ্লেষকদের মতে, সুদের হার স্থিতিশীল থাকা কিংবা কমানোর সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ে। ফলে ফেডের আসন্ন মুদ্রানীতির প্রত্যাশাই এখন আন্তর্জাতিক সোনা ও ধাতুর বাজারের প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার খবরের পরপরই এবার ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার।
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
আরও পড়ুন
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
বিশ্ববাজারে কমলো সোনার দাম