
দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা বাড়তি দামেই বৃহস্পতিবার (২০ আগস্ট) বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ১৪ আগস্ট প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছিল বাজুস। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই একই পরিমাণ টাকা বাড়িয়ে আবারও নতুন দাম নির্ধারণ করা হলো।
আরটিভি/এসকে


