ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ ডলার।

আরও পড়ুন

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৪ আগস্ট) ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।

সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.৮ শতাংশ।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সংঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বাড়ছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
প্রায় ৭০ বছর পর ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে আবারও আন্তর্জাতিক নৌবাণিজ্য শুরু হয়েছে। 
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
তুরস্কে রপ্তানি ‘এক লাফে’ দ্বিগুণ, বড় সুযোগের হাতছানি
জুলাই-সেপ্টেম্বরে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ।
তুরস্কে রপ্তানি ‘এক লাফে’ দ্বিগুণ, বড় সুযোগের হাতছানি
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৭ অর্থবছরে ৩.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা ২০২৬ অর্থবছরের পূর্বাভাসের সমান। তবে ২০২৮ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৩.৯ শতাংশ হতে পারে।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
সোমবার (৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্টস পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি